অনলাইনে কীভাবে রিচার্জ করতে হয়? শিখিয়ে দিচ্ছে জিও

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুলাই 2019 14:50 IST
হাইলাইট
  • My Jio অ্যাপ এর মধ্যে কাজ করবে জিও সারথী
  • ইংরাজি ও হিন্দি ভাষায় কাজ করবে জিও সারথী ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট
  • প্রত্যেক ধাপে কী করতে হবে তা কন্ঠস্বরের মাধ্যমে বলে দেবে

Jio Saarthi will be available as an integrated part of the MyJio app

গ্রাহককে রিচার্জ করতে সাহায্য করার জন্য নতুন ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে এল Jio। My Jio অ্যাপ এর মধ্যেই কাজ করবে Jio Sarathi ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। সম্প্রতি ভারতে অনলাইন রিচার্জের প্রবণতা বেড়েছে। ক্রমাগত জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নতুন এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি।

জিও সারথী কী?

My Jio অ্যাপ এর মধ্যে কাজ করবে জিও সারথী। অনলাইনে কীভাবে রিচার্জ করতে রবে তা কন্ঠস্বরের মাধ্যমে ধাপে ধাপে শিখিয়ে দেবে এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন রিচার্জে আপনার সাথী হয়ে উঠবে জিও সারথী।

Advertisement

আপাতত ইংরাজি ও হিন্দি ভাষায় কাজ করবে জিও সারথী ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। শিঘ্রই 12 টি প্রাদেশিক ভাষায় এই পরিষেবা শুরু করবে জিও।

যারা কখনও অনলাইন রিচার্জ করেন নি তাঁদের জন্য বিশেষ ভাবে এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ডিজাইন করা হয়েছে।

কীভাবে জিও সারথী ব্যবহার করবেন?

আজ থেকে My Jio অ্যাপ এর মধ্যে জিও সারথী কাজ করবে।জিও সারথীর সাহায্যে অনলাইন রিচার্জ করতে শুরুতে স্মার্টফোনে My Jio অ্যাপ ওপেন করতে হবে। এর পরে অ্যাপ এর উপরে ফ্লোটিং আইকনে জিও সারথী ভেসে উঠবে। সেখানে ট্যাপ করলে অনলাইন রিচার্জ সময় কী করতে হবে প্রত্যেক ধাপে আপনাকে বলে দেবে এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট।

Advertisement

রিচার্জ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক ধাপে কী করতে হবে তা বলে দেবে জিও সারথী। কীভাবে ক্রেডিট ও ডেবিট কার্ডে নম্বর ও বৈধতা খুঁজে পাবেন তাও শিখিয়ে দেবে জিও সারথী।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio Saarthi, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.