অপ্রতিরোধ্য Jio, এক নম্বর স্থান ধরে রাখল মুকেশের কোম্পানি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মার্চ 2019 12:26 IST
হাইলাইট
  • ডাউনলোড স্পিডে এক নম্বরে রয়েছে Jio
  • ফেব্রুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 20.9 Mbps
  • আপলোড স্পিডে ভারতে এক নম্বরে রয়েছে Idea

ফেব্রুয়ারি মাসে ডাউনলোড স্পিডে এক নম্বরে ছিল Jio

ফেব্রুয়ারি মাসে বিভিন্ন নেটওয়ার্কে গড় স্পিডের তালিকা প্রকাশ করল TRAI। এই তালিকায় এক নম্বরে রয়েছে Jio। ফেব্রুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 20.9 Mbps। ডাউনলোড স্পিডে দুই নম্বরে থাকা Airtel এর থেকে দ্বিগুণ এর বেশি পাওয়া গিয়েছে Jio নেটওয়ার্কে। ফেব্রুয়ারি মাসে Airtel নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 9.4 Mbps। তিন নম্বর স্থানে Vodafone –এ গড় নেটওয়ার্ক স্পিড 6.8 Mbps। ডাউনলোড স্পিডে চার নম্বরে রয়েছে Idea। ফেব্রুয়ারি মাসে Idea নেটওয়ার্কে গড় স্পিড ছিল 5.7 Mbps।

জানুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 18.8 Mbps। TRAI এর MySpeed অ্যাপ এ জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 20.9 Mbps। জানুয়ারি মাসে Airtel এ গড় ডাউনলোড স্পিড ছিল 9.5 Mbps। ফেব্রুয়ারি মাসে তা কমে হয়েছে 9.4 Mbps। জানুয়ারি মাসে Vodafone এ গড় স্পিড ছিল 6.7 Mbps। সামান্য বেড়ে ফেব্রুয়ারি মাসে তা হয়েছে 6.8 Mbps।

ফেব্রুয়ারি মাসে গড় আপলোড ও ডাউনলোড স্পিড
ছবি: TRAI/ MySpeed Portal

 

আপলোড স্পিডে ভারতে এক নম্বরে রয়েছে Idea। Idea নেটওয়ার্কে ফেব্রুয়ারি মাসে গড় আপলোড স্পিড ছিল 6.0 Mbps। আপলোড স্পিডে দুই নম্বরে রয়েছে Vodafone। Vodafone নেটওয়ার্কে ফেব্রুয়ারি মাসে গড় আপলোড স্পিড ছিল 5.6 Mbps। তিন ও চার নম্বরে রয়েছে Jio ও Airtel। এই দুই নেটওয়ার্কে ফেব্রুয়ারি মাসের গড় আপলোড স্পিড যথাক্রমে 4.5 Mbps আর 3.7 Mbps।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.