কমবে টিভি দেখার খরচ! নতুন নিয়ম আনল TRAI

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 জানুয়ারী 2020 11:46 IST
হাইলাইট
  • 200 চ্যানেলের জন্য 120 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি ধার্য হয়েছে
  • 40 শতাংশ অতিরিক্ত খরচ করলেই অন্য টিভিতেও একই চ্যানেলগুলি দেখা যাবে
  • নতুন নিয়মে ব্রডকাস্টাররা ডিপিওকে মাসে 4 লক্ষ টাকা দেবে

লম্বা ভ্যালিডিটির প্যাক সাবস্ক্রাইব করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে

গ্রাহকের কথা মাথায় রেখে কম খরচে আরও বেশি চ্যানেল দেখার সুবিধা নিয়ে এল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। TRAI-এর নতুন নিয়মে একই খরচে আগের থেকে বেশি চ্যানেল দেখা যাবে। নতুন নিয়মে 160 টাকা খরচ করলে দেশের সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখা যাবে। বাড়িতে দ্বিতীয় টিভি থাকলে মাত্র 40 শতাংশ অতিরিক্ত খরচ করলেই অন্য টিভিতেও একই চ্যানেলগুলি দেখা যাবে।

অনেক কিছু বিচার করে 200 চ্যানেলের জন্য 120 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি ধার্য করেছে TRAI।

Advertisement

এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অত্যাবশ্যক চ্যানেলের তালিকায় থাকা চ্যানেলগুলি এই নিয়মের আওতায় পড়বে না।

এছাড়াও লম্বা ভ্যালিডিটির প্যাক সাবস্ক্রাইব করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই জন্য প্ল্যানের বৈধতা ছয় মাস অথবা তার বেশি হতে হবে।

এছাড়াও পে চ্যানেলের বোকের দাম নিয়ন্ত্রণে রাখতেও নতুন নিয়ম এনেছে TRAI। যে সব চ্যানেল দেখতে মাসে 12 টাকা অথবা তার কম খরচ হয় সেই চ্যানেলগুলি বোকেতে রাখা যাবে। এছাড়াও নতুন নিয়মে এ-লা-কার্টে চ্যানেলের দামে বোকের সাথে সামঞ্জস্য থাকবে।

Advertisement

নতুন নিয়মে ব্রডকাস্টাররা ডিপিওকে মাসে 4 লক্ষ টাকা দেবে। প্রতি চ্যানেলের জন্য এই টাকা পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TRAI, NCF
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.