একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত

5G নেটওয়ার্কে স্লাইসিং-এ একটিমাত্র মূল ফিজিক্যাল নেটওয়ার্ক পরিকাঠামোকে আলাদা আলাদা ভার্চুয়াল নেটওয়ার্ক বা স্লাইসে ভাগ করা যায়।

একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত

TRAI proposes rules for 5G network slicing

হাইলাইট
  • টেলিকম কোম্পানিরা 4G ও 5G প্ল্যানের জন্য আলাদা রিচার্জ প্ল্যান চালু করতে
  • 5G নেটওয়ার্ক স্লাইসের জন্য নিয়মের প্রস্তাব দিয়েছে TRAI
  • প্রতিটি নেটওয়ার্ক স্লাইস পরিষেবা অনুসারে আলাদাভাবে কনফিগার করা যাবে
বিজ্ঞাপন

বর্তমানে 4G ও 5G প্ল্যান ব্যবহারের জন্য একই অঙ্কের টাকা খরচ করতে হয়। কিন্তু ভবিষ্যতে এই দুই ধরনের নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা রিচার্জ প্ল্যান চালু হতে পারে। কারণ টেলিকম সংস্থাগুলি 5G নেটওয়ার্ক স্লাইসিং প্রযুক্তি চালু করার প্রস্তুতি নিচ্ছে। ভারতের টেলি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) 5G নেটওয়ার্ক স্লাইসিং সার্ভিসের কোয়ালিটি বা মান নিশ্চিত করতে একটি রেগুলারেটরি ফ্রেমওয়ার্কের (নিয়ন্ত্রক কাঠামো) প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে টেলিকম সংস্থাগুলির মতামত জানতে একটি কনসালটেশন পেপার প্রকাশিত হয়েছে। খসড়া নিয়ম অনুসারে, ভবিষ্যতে Jio, Airtel, এবং Vi-এর মতো প্রতিষ্ঠানগুলি 4G ও 5G পরিষেবার জন্য আলাদা মূল্য ধার্য করতে পারবে।

5G নেটওয়ার্ক স্লাইসিং কী?

সাধারণ 5G নেটওয়ার্কের তুলনায় স্লাইসিং প্রযুক্তির ধারনা অনেকটা আলাদা। এর মাধ্যমে একটিমাত্র মূল ফিজিক্যাল নেটওয়ার্ক পরিকাঠামোকে সফটওয়্যারের সাহায্যে আলাদা আলাদা ভার্চুয়াল নেটওয়ার্ক বা স্লাইসে ভাগ করা যায়। প্রতিটি নেটওয়ার্ক স্লাইস নির্দিষ্ট প্রয়োজন এবং পরিষেবার জন্য আলাদাভাবে কনফিগার করা যায়।

5G নেটওয়ার্ক স্লাইসিং-এ প্রতিটি স্লাইস তার নির্দিষ্ট কাজের জন্য আলাদা গতি বা ব্যান্ডউইথ পায়। এর ফলে ভিডিও স্ট্রিমিং, লোকেশন ট্র্যাকিং, অনলাইন গেমিং, স্মার্ট ডিভইস বা অন্যান্য বিশেষ পরিষেবার জন্য আলাদা নেটওয়ার্ক স্লাইস তৈরি করা সম্ভব হবে। অর্থাৎ, টেলিকম সংস্থাগুলি গ্রাহকের প্রয়োজন বা পরিষেবার ধরন অনুসারে নেটওয়ার্ক সার্ভিস কাস্টমাইজ করতে পারবে।

5G স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচারের সাহায্যে টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিশেষভাবে অপ্টিমাইজড ফাইভ-জি নেটওয়ার্ক স্লাইস দিতে পারবে। টেলিকমটক তাদের রিপোর্টে জানিয়েছে যে, 5G নেটওয়ার্ক স্লাইসিং চালু হলেও যাতে সাধারণ গ্রাহকদের পরিষেবায় কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিয়মকানুন তৈরির কথা বলা হয়েছে।

ট্রাই চায়, যারা এই ধরনের অপ্টিমাইজড নেটওয়ার্ক স্লাইসিং ব্যবহার করবেন না বা অতিরিক্ত টাকা দিয়ে কোনও প্রিমিয়াম সার্ভিস নেবেন না, তাদের পরিষেবার মান যেন কোনওভাবেই কমে না যায়। অর্থাৎ, সাধারণ 4G এবং 5G গ্রাহকদের ইন্টারনেটের গতি বা নেটওয়ার্কের মান ইচ্ছাকৃতভাবে খারাপ করা যাবে না।

যদি 5G নেটওয়ার্ক স্লাইসিং চালু হওয়ার পর সাধারণ ব্যবহারকারীদের পরিষেবার মানে অবনতি ঘটতে দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে জরিমানা-সহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এখনও 5G বা নেটওয়ার্ক স্লাইসিং-এর জন্য আলাদাভাবে কোনও অতিরিক্ত চার্জ নিচ্ছে না টেলিকম অপারেটররা।

খসড়া নির্দেশিকা অনুসারে, জিও, এয়ারটেল-সহ সমস্ত টেলিকম সংস্থাকে প্রতিটি রেডিও নেটওয়ার্ক সেলে বিভিন্ন  নেটওয়ার্ক স্লাইসের জন্য কতটা ক্যাপাসিটি বরাদ্দ আছে, তা ট্রাই-কে জানাতে হবে। যতক্ষণ প্রতিটি নেটওয়ার্ক স্লাইসের জন্য পর্যাপ্ত ক্যাপাসিটি থাকবে, ততক্ষণ সাধারণ গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতায় সমস্যা হওয়ার কথা নয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »