Huawei প্রোডাক্ট ব্যবহারে কেন নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 নভেম্বর 2018 15:37 IST

বন্ধু রাষ্ট্রগুলিকে ওয়্যারলেস ও টেলিকমিউনিকেশান ডিভাইস হিসাবে Huawei এর প্রোডাক্ট ব্যবহার না করায় চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বন্ধু রাষ্ট্রের টেলিকম সেক্টারে বিপুলভাবে জনপ্রিয় Huawei এর প্রোডাক্ট। মার্কিন যুক্তরাষ্ট্র Huawei প্রোডাক্টকে সাইবার সুরক্ষায় ঝুঁকি হিসাবে দেখছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে Huawei এর সুরক্ষা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠেছে।

সুরক্ষা অফিসাররা জানিয়েছেন তাঁরা চিনে তৈরী কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে চান না। চিনের সরকার এই সব প্রোডাক্ট থেকে তথ্য সংগ্রহ করেন বলে মনে করা হচ্ছে।

যে সব দেশ চিনে তৈরী যন্ত্রাংশ ছাড়া টেলিকমিউনিকেশান ব্যবস্থায় জোড় দেবে তাদের বিপুল সাহায্য করবে ওয়াশিংটন।

সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন সরকার জানিয়েছে, বিভিন্ন দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা সম্পর্কে আরও বেশি সচেতন হবে। যদিও এই রিপোর্ট প্রকাশের পরে Huawei এর তরফ থেকে কিছু জানানো হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei, WSJ, US, China
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.