প্রিপেডে দ্বিগুণ ডেটা অফার নিয়ে এল Vodafone

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 অক্টোবর 2019 18:18 IST
হাইলাইট
  • 399 টাকা Vodafone প্রিপেড প্ল্যানে অতিরিক্ত 1GB ডেটা পাওয়া যাবে
  • 199 টাকা প্ল্যানে মিলবে অতিরিক্ত 1.5GB ডেটা
  • সীমিত সময়ের জন্য এই সুবিধা এনেছে Vodafone

একাধিক জনপ্রিয় প্রিপেড প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone

Photo Credit: Twitter/ Vodafone India

একাধিক প্রিপেড প্ল্যানে ‘ডবল ডেটা' অফার নিয়ে এল Vodafone। 199 টাকা প্ল্যানে দিনে অতিরিক্ত 1.5GB ডেটা আর 399 টাকা প্ল্যানে দিনে অতিরিক্ত 1GB ডেটা দিতে শুরু করেছে ব্রিটিশ কোম্পানিটি। সীমিত সময়ের জন্য নির্বাচিত সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। এর ফলে 199 টাকা প্ল্যানে 84GB ডেটা আর 399 টাকা প্ল্যানে 168GB ডেটা ব্যবহার করা যাবে।

ট্যুইটারে নতুন এই অফারের ঘোষণা করেছে Vodafone। কোম্পানি জানিয়েছে দ্বিগুণ ডেটার সাথেই থাকছে বিনামূল্যে আনলিমিটেড কল করার সুবিধা। 199 টাকা প্ল্যানে 28  দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কল, দিনে 100 টা এসএমএস আর দিনে 1.5GB ডেটা ব্যবহারের সুবিধা। এবার এই প্ল্যানে প্রতিদিন অতিরিক্ত 1.5GB ডেটা দেবে Vodafone। এর ফলে 199 টাকা প্ল্যানে মোট 84GB ডেটা ব্যবহার করা যাবে।

Advertisement

অন্যদিকে 399 টাকা প্ল্যানে বিনামূল্যে আনলিমিটেড কলের সাথেই থাকছে দিনে 100 টাক এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। 399 টাকা প্ল্যানের সাথে দিনে 1GB ডেটা ব্যবহার করা যায়। কোম্পানি সীমিত সময়ের জন্য প্রতিদিন অতিরিক্ত 1GB ডেটা দিচ্ছে। এর ফলে 399 টাকা প্ল্যানে মোট 168GB ডেটা ব্যবহার করা যাবে।

মাত্র 69 টাকায় নতুন প্ল্যান নিয়ে এল Vodafone

199 টাকা প্ল্যানে মোট 84GB ডেটা ব্যবহার করা যাবে 

Advertisement

Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে এসেছে। সেখানে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে নির্বাচিত সার্কেলের গ্রাহকরা এই অতিরিক্ত ডেটার সুবিধা পাবেন। রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই মুম্বাই সার্কেলে এই অফার শুরু হয়ে গিয়েছে। এছাড়াও অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা, চেন্নাই, কর্ণাটক, কেরালা সার্কেলের নির্বাচিত গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে Vodafone।

এই প্ল্যানের সাথে প্রতিদিন অতিরিক্ত 1.5GB ডেটা দিচ্ছে BSNL, দেরি করলে ফস্কে যাবে

নিজের ফোনে My Vodafone অ্যাপ থেকে ডবল ডেটার অফার দেখে নেওয়া যাবে। সম্প্রতি গ্রাহক ধরে রাখতে বিনামূল্যে বিভিন্ন সুবিধা দিতে শুরু করেছে Vodafone। দ্বিগুণ ডেটা দিয়ে বার গ্রাহকের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  2. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  3. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  4. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  5. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  6. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  7. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  8. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  9. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  10. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.