মাত্র 69 টাকায় নতুন প্ল্যান নিয়ে এল Vodafone

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 অক্টোবর 2019 17:44 IST
হাইলাইট
  • 69 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
  • নির্বাচিত সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন
  • 150 মিনিট লোকাল, ন্যাশানাল আর রোমিং ভয়েস কল করা যাবে

নির্বাচিত সার্কেলের গ্রাহকদের জন্য 69 টাকা প্ল্যান নিয়ে এল Vodafone

69 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল  Vodafone। সার্ভিস ভ্যালিডিটি বাড়াতে নতুন প্ল্যান লঞ্চ হয়েছে। যদিও এই প্ল্যানের সাথে বিনামূল্যে কল করার সুবিধা দিচ্ছে ব্রিটিশ কোম্পানিটি। কয়েকটি সার্কেলে 69 টাকা প্রিপেড প্ল্যানের সাথে থাকছে বিনামূল্যে এসএমএস করার সুবিধা। আপাতত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

Vodafone ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 69 টাকা প্রিপেড প্ল্যানের সাথে 150 মিনিট লোকাল, ন্যাশনাল আর রোমিং ভয়েস কল করা যাবে। সাথে থাকবে 250MB ডেটা। এই প্ল্যানে 28 ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা, আসাম, বিহার এবং ঝাড়খণ্ড, দিল্লি সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

শুরু হল Diwali With Mi Sale: বিভিন্ন Xiaomi প্রোডাক্টে মিলছে দেদার ছাড়

Vodafone ওয়েবসাইটে 69 টাকার প্রিপেড প্ল্যান দেখা গিয়েছে

Advertisement

গুজরাট ও মুম্বাই সার্কেলের গ্রাহকরা 69 টাকা প্ল্যানের সাথে 100 টা এসএমএস বিনামূল্যে পাবেন। সম্প্রতি Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে এই খবর সামনে এসেছে। এই রিপোর্টে জানানো হয়েছে জম্মু ও কাশ্মীর সার্কেলের Idea গ্রাহকরাও 69 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন।

আসছে Samsung Galaxy A91, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

Advertisement

সম্প্রতি 45 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল Vodafone। এই প্ল্যানে ফুল টকটাইম পাওয়া যাবে। 45 টাকা প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড কল পাওয়া যাবে না। এই প্ল্যানে আউটগোইং কল করতে প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.