প্রিপেড রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 ডিসেম্বর 2018 13:12 IST
হাইলাইট
  • প্রিপেডে রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone
  • 399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে ক্যাশব্যাক পাওয়া যাবে
  • 399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে দিনে 1.4GB ডাটা পাওয়া যায়

399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দেবে Vodafone

Jio ও Airtel এর পরে এবার প্রিপেডে রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone। 50 টাকা কুপনে এই ক্যাশব্যাক পাওয়া যাবে। পরে প্রিপেড রিচার্জে এই কুপন রিডিম করা যাবে। 399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone। এই তিনটি প্যাকের যে কোন একটি রিচার্জ করলে অ্যাকাউন্টে 50 টাকা কুপন যোগ হবে। পরে MyVodafone থেকে রিচার্জ করে এই কুপন রিডিম করতে পারবেন গ্রাহক।

Vodafone জানিয়েছে 399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে।  399 টাকায় আটটি, 458 টাকায় নয়টি আর 509 টাকায় দশটি 50 টাকার কুপন পাবেন গ্রাহক।

বিহার ও ঝাড়খন্ড, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সার্কেলে 399 টাকার পরিবর্তে 409 টাকা, 458 টাকার পরিবর্তে 459 টাকা আর 509 টাকার পরিবর্তে 529 টাকা রিচার্জে এই প্ল্যান কাজ করবে। প্রসঙ্গত 399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে দিনে 1.4GB ডাটা পাওয়া যায়। এর সাথেই পাওয়া যাবে দিনে 250 মিনিট আর সপ্তাহে 1000 মিনিট কল, দিনে 100 টি SMS আর যথাক্রমে 70 দিন, 80 দিন আর 90 দিন ভ্যালিডিটি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.