ভারতের একমাত্র জায়গা যেখানে অন্য রাজ্যের প্রিপেইড সিম চলে না, কোথায় বলতে পারবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 মে 2026 12:39 IST
হাইলাইট
  • ভারতের বেশ কিছু অঞ্চলে প্রিপেইড সিম কার্ডে বিধিনিষেধ আছে
  • বাইরের রাজ্যে চালু হওয়া প্রিপেইড সিম জম্মু ও কাশ্মীরে অচল
  • সেখানে পোস্টপেইড সিম বা KYC ভেরিফায়েড লোকাল সিম ব্যবহার করতে হয়

Travelers are often advised to use postpaid SIM cards in Jammu Kashmir

Photo Credit: Unsplash/VD Photography

ভারতে এমন একটি স্থান আছে যেখানে অন্য রাজ্যের প্রিপেইড সিম কাজ করে না। শুনতে অবাক লাগলেও, সেখানে কলিং ও ইন্টারনেট ব্যবহারের জন্য লোকাল সিমের প্রয়োজন পড়ে কিংবা পোস্টপেইড কানেকশনে থাকতে হয়। বর্তমানে ভারতের বেশিরভাগ নাগরিক প্রিপেইড সিম ব্যবহার করেন। কারণ এই ধরনের সিম তুলনামুলক সস্তা, সহজে পাওয়া যায়, ও দ্রুত চালু করা যায়। কিন্তু দেশের একটি জায়গায় বাইরের রাজ্যে চালু হওয়া প্রিপেইড সিমের উপর বিধিনিষেধ জারি রয়েছে। কোথায় সেই জায়গা এবং কেন এমন নিয়ম, তা অনেক মানুষকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না।

জম্মু ও কাশ্মীরে বাইরের প্রিপেইড সিম অচল

নিরাপত্তার দিক থেকে ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা হল জম্মু এবং কাশ্মীর। আর সেখানেই প্রিপেইড সিম কার্ড ব্যবহারে বিধিন্ন ধরনের বিধিনিষেধ জারি করা আছে। প্রধানত আইনশৃঙ্খলা এবং শান্তি বজায় রাখতে বিশেষ নিয়ম চালু করা হয়েছে। প্রিপেইড সিম কার্ড খুব সহজে পাওয়া যায়। তাই অনেক সময় ভুয়ো পরিচয়ের মাধ্যমে সিম কেনে অপরাধীরা। এর ফলে অপব্যবহারের ঝুঁকি বেড়ে যায়।

প্রিপেইড সিমের আসল মালিকের পরিচয় ট্র্যাক করা মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ এটি কেনার সময় বেশি ডকুমেন্টের দরকার হয় না এবং দোকানদারকে অনেক সময় বেশি টাকার লোভ দেখিয়ে সিম বাল্ক বা একসাথে  অনেকগুলো নেওয়া হয়। KYC (Know Your Customer) ভেরিফিকেশন কঠোর না হলে ব্যবহারকারীর সঠিক পরিচয় জানতে নিরাপত্তা এজেন্সিদের সামনে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয়।

কেন্দ্রীয় সংস্থাগুলির আশঙ্কা, দেশবিরোধী শক্তি পরিচয় গোপন রেখে সহজলভ্য প্রিপেইড সিম কিনে জম্মু এবং কাশ্মীরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারে। তারা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলায় প্রভাব ফেলতে পারে। এছাড়াও, নাশকতা ঘটাতে পারে। এই কারণে সংশ্লিষ্ট অঞ্চলে মোবাইল পরিষেবার উপর বেশি নজরদারি রাখা হয়।

পোস্টপেইড সিমের ক্ষেত্রে গ্রাহকের আরও বিস্তারিত KYC ও ব্যক্তিগত পরিচয় যাচাই করে তবেই কানেকশন দেওয়া হয়। মালিকের তথ্য সঠিকভাবে নথিভুক্ত থাকে ও প্রয়োজনে সহজে ট্র্যাক করা সম্ভব হয়। তাই বাইরের রাজ্যের পোস্টপেইড কানেকশনে কোনও বিধিনিষেধ নেই৷ পর্যটকদের কাছে পোস্টপেইড সিম থাকলে জম্মু এবং কাশ্মীরে কলিং ও ইন্টারনেট উভয় ব্যবহার করা যাবে।

Advertisement

কিন্তু জম্মু এবং কাশ্মীরের বাইরের অঞ্চলে চালু হওয়া প্রিপেইড সিম কার্ড কোনওভাবেই কাজ করবে না। তাই পর্যটকদের কাছে Jio, Airtel, Vi বা BSNL পোস্টপেইড সিম থাকতে হবে, নয়তো KYC যাচাই করে লোকাল সিম কিনতে হবে। উল্লেখ্য, অসম, মণিপুর, নাগাল্যান্ড, এবং মিজোরামের মতো উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় মোবাইল পরিষেবা নিয়ে বিশেষ নিয়ম লক্ষ্য করা যায়। কারণ সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে অবৈধ এবং দেশবিরোধী কার্যকলাপের সম্ভাবনা থেকে যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Prepaid SIM, Jammu Kashmir SIM, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.