Samsung Galaxy S26 Ultra-র গোপন ফিচারের ভিডিও প্রকাশ্যে এল, পাশ থেকে কেউ স্ক্রিন দেখতে পাবে না
ইউটিউবার সাহিল কারোল দাবি করেছেন, তিনি লঞ্চের আগেই 12,000 দিরহাম (প্রায় 2.96 লক্ষ টাকা) দিয়ে Galaxy S26 Ultra কিনেছেন। ভিডিও পোস্ট করে তিনি বহুদিনের জল্পনায় থাকা প্রাইভেসি স্ক্রিন ফিচারের ডেমো প্রদর্শন করেছেন। এটি পাশের কোণ থেকে ডিসপ্লে দেখা খুব মুশকিল করে দেয়। ভিড়ভাট্টা পরিবেশে অনেক সময় দরকারে ফোনে এমন সংবেদশীল তথ্য খুলতে হয়, যেগুলো আমরা অন্যদের দেখাতে চাই না। প্রযুক্তিটি সেই কথা মাথায় রেখে তৈরি হয়েছে।