watchOS 5 থেকে এই ফিচার বাদ পড়বে Apple Watch-এ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 অগাস্ট 2018 11:43 IST

Apple Watch-এর সবথেকে কম ব্যবহার হওয়া ফিচারটির নাম ‘টাইম ট্রাভেল’। সেপ্টেম্বরে নতুন watchOS 5 লঞ্চের সময় এই ফিচার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলিকন ভ্যালির টেক জায়েন্ট।

এক রিপোর্টে জানা গিয়েছে, watchOS 2 এর হাত ধরে Apple Watch-এ টাইম ট্রাভেল ফিচার প্রবেশ করেছিল। এই ফিচার ব্যবহার করে গ্রাহকরা সময়কে এগিয়ে বা পিছিয়ে বিভিন্ন তথ্য দেখে নিতে পারেন। Apple Watch এ সেই তথ্য দেখে নেওয়া যায়।

Apple Watch এর ডিজিটিতাল ক্রাউনটি দুই দিকে ঘুরিয়ে এই ফিচার ব্যবহার করা সম্ভব। অল্প কিছু ওয়াচ ফেস এই টাইম ট্রাভেল ফিচার ব্যবহার করেছে। তবে জনপ্রিয় প্রায় সব ওয়াচফেস এই ফিচারকে কখনই গুরুত্ব দেয়নি।

আবহাওয়া, ভ্রমণ বা স্বাস্থ্যের মতো কিছু বিভাগের অ্যাপ এই ফিচারকে চমৎকারভাবে ব্যবহার করতে পারলেও গ্রাহকের মন জিততে পারেনি Apple Watch-এর টাইম ট্রাভেল। সবসময়ই ডেভেলপারের নয়নের মনি হয়ে থেকে গিয়েছে Apple Watch টাইম ট্রাভেল।

“ডেভেলপাররা লক্ষ্য করেছেন watchOS 5 থেকে এই ফিচার বাদ পড়েছে” বলে এই রিপোর্টে জানানো হয়েছে।

Advertisement

এই বছরেই সামনে আসবে Apple Watch-এর পরবর্তী অপারেটিং সিস্টেম watchOS 5। নতুন অপারেটিং সিস্টেমে থাকবে ওয়াকি টকি, থার্ড পার্টি অ্যাপ সাপোর্ট, লাইভ খেলার স্কোর, যাতায়াতের সময়ের মতো আকর্ষনীয় সব ফিচার। প্রথম জেনারেশানের Apple Watch ছাড়াও কোম্পানির সব স্মার্টওয়াচেই এই আপডেট বিনামূল্যে পাবেন গ্রাহকরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Apple Watch, Apple Watch Time Travel, watchOS 5
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.