ভারতে কবে পাওয়া যাবে লেটেস্ট Apple Watch?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 অক্টোবর 2018 17:35 IST
হাইলাইট
  • 19 অক্টোবর ভারতে বিক্রি শুরু হবে Apple Watch Series 4
  • 40,900 টাকা থেকে শুরু হচ্ছে দাম
  • 40মিমি ও 44 মিমি কেসিং অপশানে পাওয়া যাবে নতুন Apple Watch Series 4

ভারতে অ্যালুমিনিয়াম কেসে GPS ভেরিয়েন্টের 40মিমি ও 44 মিমি Apple Watch Series 4 এর দাম যথাক্রমে 40,900 টাকা ও 43,900 টাকা

 

19 অক্টোবর ভারতে বিক্রি শুরু হবে Apple Watch Series 4। সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন iPhone এর সাথেই লঞ্চ হয়েছিল Apple Watch Series 4। আগের থেকে বড় ডিসপ্লে, ছোট বেজেল সহ লঞ্চ হয়েছে নতুন Apple Watch Series 4। নতুন এই স্মার্টওয়াচের সবথেকে আকর্ষণীয় ফিচার এই ডিভাইসের ECG ফাংশান। এবার থেকে নিজের ঘড়ি থেকেই করা যাবে ECG। এছাড়াও থাকবে নতুন হার্ট রেট সেন্সার, যা হার্ট রেট কমে গেলে বা বেড়ে গেলে গ্রাহককে সতর্ক করবে।

Advertisement

Apple Watch Series 4 এর দাম

ভারতে অ্যালুমিনিয়াম কেসে GPS ভেরিয়েন্টের 40মিমি ও 44 মিমি Apple Watch Series 4 এর দাম যথাক্রমে 40,900 টাকা ও 43,900 টাকা। অ্যালুমিনিয়াম কেসে সেলুলার ভেরিয়েন্টে 40মিমি ও 44মিমি Apple Watch Series 4এর দাম যথাক্রমে 49,900 টাকা ও 52,900 টাকা। শুধুমাত্র অ্যালুমিনিয়াম কেসে তিনটি রঙে পাওয়া যাবে GPS সহ Apple Watch Series 4।

Apple Watch Series 4 স্পেসিফিকেশান ও ফিচার্স

40মিমি ও 44 মিমি কেসিং অপশানে পাওয়া যাবে নতুন Apple Watch Series 4। ডিজাইনের দিক থেকে আগের জেনারেশান থেকে খুব বেশি তফাৎ না এলেও Apple Watch Series 4 এ থাকবে এজ-টু-এজ ডিসপ্লে।

Apple Watch Series 4 এর ভিতরে থাকবে Apple S4 চিপসেট। যার মধ্যে রয়েছে একটি 64 bit ডুয়াল কোর প্রসেসার। এছাড়াও থাকবে একটি নতুন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

Advertisement

এবার থেকে Apple Watch Series 4 এর ডিজিটাল ক্রাউন হেপটিক ফিডব্যাক দেবে। এছাড়াও নতুন Apple Watch এ যোগ হয়েছে আগের থেকে ভালো স্পিকার। নতুন স্পিকারে আগের থেকে 50 শতাংশ জোরে আওয়াজ হবে।

হঠাৎ মাটিতে পড়ে গেলে তা বুঝে নিতে পারবে Apple Watch Series 4। সাথে সাথে জরুরি কনট্যাক্টের সাথে যোগাযোগ করতে সক্ষম এই স্মার্টওয়াচ। এছাড়াও হঠাৎ হার্ট রেট কমে গেলে তা জানাবে নতুন Apple Watch। নতুন Apple Watch Series 4 দিয়ে ECG করা সম্ভব। এই ECG রিপোর্ট সোজা ফোনের অ্যাপ এ চলে আসবে। PDF ফাইলে এই ECG স্ট্রিপ দেখতে পাবেন গ্রাহকরা।

Apple Watch Series 4 পড়ে জলে সাঁতার কাটা যাবে। এই ঘড়িতে রয়েছে Bluetooth 5.0 আর অপ্টিকাল হার্ট রেট সেন্সার। Apple Watch Series 4তে চলবে লেটেস্ট WatchOS 5। এর সাথেই Apple Watch Series 4 এ যোগ হয়েছে তিনটি নতুন ওয়াচফেস।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সঙ্গে এল X8 মডেল
  2. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে নোটিফিকেশন
  3. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  4. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  5. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  6. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  7. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  8. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  9. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  10. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.