ভারতে অ্যালুমিনিয়াম কেসে GPS ভেরিয়েন্টের 40মিমি ও 44 মিমি Apple Watch Series 4 এর দাম যথাক্রমে 40,900 টাকা ও 43,900 টাকা। অ্যালুমিনিয়াম কেসে সেলুলার ভেরিয়েন্টে 40মিমি ও 44মিমি Apple Watch Series 4এর দাম যথাক্রমে 49,900 টাকা ও 52,900 টাকা।
Apple Watch Series 4 এর দাম শুরু হচ্ছে 40,900 টাকা থেকে
ভারতে বিক্রি শুরু হল Apple Watch Series 4। শুক্রবার থেকে ভারতে পাওয়া যাছে Apple এর লেটেস্ট স্মার্টওয়াচ। সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন iPhone এর সাথেই লঞ্চ হয়েছিল Apple Watch Series 4। আগের থেকে বড় ডিসপ্লে, ছোট বেজেল সহ লঞ্চ হয়েছে নতুন Apple Watch Series 4। নতুন এই স্মার্টওয়াচের সবথেকে আকর্ষণীয় ফিচার এই ডিভাইসের ECG ফাংশান। এবার থেকে নিজের ঘড়ি থেকেই করা যাবে ECG। এছাড়াও থাকবে নতুন হার্ট রেট সেন্সার, যা হার্ট রেট কমে গেলে বা বেড়ে গেলে গ্রাহককে সতর্ক করবে।
ভারতে অ্যালুমিনিয়াম কেসে GPS ভেরিয়েন্টের 40মিমি ও 44 মিমি Apple Watch Series 4 এর দাম যথাক্রমে 40,900 টাকা ও 43,900 টাকা। অ্যালুমিনিয়াম কেসে সেলুলার ভেরিয়েন্টে 40মিমি ও 44মিমি Apple Watch Series 4এর দাম যথাক্রমে 49,900 টাকা ও 52,900 টাকা। শুধুমাত্র অ্যালুমিনিয়াম কেসে তিনটি রঙে পাওয়া যাবে GPS সহ Apple Watch Series 4।
40মিমি ও 44 মিমি কেসিং অপশানে পাওয়া যাবে নতুন Apple Watch Series 4। ডিজাইনের দিক থেকে আগের জেনারেশান থেকে খুব বেশি তফাৎ না এলেও Apple Watch Series 4 এ থাকবে এজ-টু-এজ ডিসপ্লে।
Apple Watch Series 4 এর ভিতরে থাকবে Apple S4 চিপসেট। যার মধ্যে রয়েছে একটি 64 biT ডুয়াল কোর প্রসেসার। এছাড়াপ থাকবে একটি নতুন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
এবার থেকে Apple Watch Series 4 এর ডিজিটাল ক্রাউন হেপটিক ফিডব্যাক দেবে। এছাড়াও নতুন Apple Watch এ যোগ হয়েছে আগের থেকে ভালো স্পিকার। নতুন স্পিকারে আগের থেকে 50 শতাংশ জোরে আওয়াজ হবে।
হঠাৎ মাটিতে পড়ে গেলে তা বুঝে নিতে পারবে Apple Watch Series 4। সাথে সাথে জরুরি কনট্যাক্টের সাথে যোগাযোগ করতে সক্ষম এই স্মার্টওয়াচ। এছাড়াও হঠাৎ হার্ট রেট কমে গেলে তা জানাবে নতুন Apple Watch। নতুন Apple Watch Series 4 দিয়ে ECG করা সম্ভব। এই ECG রিপোর্ট সোজা ফোনের অ্যাপ এ চলে আসবে। PDF ফাইলে এই ECG স্ট্রিপ দেখতে পাবেন গ্রাহকরা।
Apple Watch Series 4 পড়ে জলে সাঁতার কাটা যাবে। এই ঘড়িতে রয়েছে Bluetooth 5.0 আর অপ্টিকাল হার্ট রেট সেন্সার। Apple Watch Series 4তে চলবে লেটেস্ট WatchOS 5। এর সাথেই Apple Watch Series 4 এ যোগ হয়েছে তিনটি নতুন ওয়াচফেস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999