2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 অক্টোবর 2026 19:53 IST
হাইলাইট
  • Amazon Great Indian Festival সেলে বৈদ্যুতিন পণ্যে বড় ডিসকাউন্ট
  • একাধিক স্মার্টওয়াচের দাম 2,000 টাকার নিচে চলে এসেছে
  • Noise, Fastrack, ও boAt এর মতো ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ছাড়

Amazon Great Indian Festival 2026 brings discounts on several smartwatches

2,000 টাকার নিচে ভাল স্মার্টঘড়ি খুঁজছেন? Amazon Great Indian Festival 2026 সেল দিচ্ছে সেই সুযোগ। অ্যামাজনের মেগা ফেস্টিভ সেলে বিভিন্ন কোম্পানির স্মার্টওয়াচের দাম দুই হাজারের মধ্যে চলে এসেছে। এই ঘড়িগুলির মাধ্যমে হৃৎস্পন্দনের ওঠানামা এবং রক্তে অক্সিজেনের মাত্রা মাপতে পারবেন। এছাড়াও, ব্লুটুথ কলিং, ওয়াটার রেজিস্ট্যান্স, স্পোর্টস মোড, ও নানা ওয়ার্কআউট ফিচার পাওয়া যাবে। আজকের প্রতিবেদনে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে 2,000 টাকার মধ্যে পাঁচটি সেরা ফিচার্সের স্মার্টওয়াচের সন্ধান থাকল। লিস্টে Noise, GoBoult, Fastrack, boAt, ও Fire-Boltt এর মতো ব্র্যান্ডের নাম রয়েছে।

Amazon Great Indian Festival 2026: 2,000 টাকার মধ্যে 5 সেরা স্মার্টওয়াচ

GoBoult Crown R Pro

GoBoult Crown R Pro অ্যামাজনে 1,999 টাকায় লিস্টেড আছে। ঘড়িটি AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, SpO2 মনিটরিং, 1.43 ইঞ্চি HD সুপার অ্যামোলেড ডিসপ্লে, ও 120+ স্পোর্টস মোডের সঙ্গে এসেছে। এতে 150+ ওয়াচ ফেস, স্পিকার, মাইক্রোফোন, ব্লুটুথ কলিং, IP67 রেটিং, ও 24x7 হার্ট রেট ট্র্যাকিংয়ের ব্যবস্থা আছে।

Advertisement

Fastrack Astor FS1 Pro

Fastrack Astor FS1 Pro ঘড়িটিও 1,999 টাকায় কেনা যাবে। তবে প্রতিবেদন লেখার সময় অতিরিক্ত 3 শতাংশ কুপন ডিসকাউন্ট থাকতে দেখা গিয়েছে। এটি 60 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 1.97 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 5 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ, 100+ স্পোর্ট মোড, ও ব্লুটুথ কলিং অফার করে। এতে হাইড্রেশন অ্যালার্ট, 24x7 হার্ট রেট মনিটরিং, ইন-বিল্ট গেমস, ক্যালকুলেটর, ও ক্যালেন্ডার আছে।

boAt Ultima Prime 

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে boAt Ultima Prime পাওয়া যাচ্ছে 1,999 টাকায়। এই স্মার্টওয়াচে 1,43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, AOD, ব্লুটুথ কলিং, এমার্জেন্সি SOS, IP68 রেটিং, ক্যামেরা-মিউজিক কন্ট্রোল, এবং কাস্টম ওয়াচ ফেস মিলবে। এতে 100+ স্পোর্ট মোড, হার্ট রেট মনিটরিং, SpO2 মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, মহিলাদের  মেন্সট্রুয়াল ট্র্যাকার, ও গাইডেড ব্রেথিং ফিচার আছে।

Fire-Boltt Axiom

Fire-Boltt Axiom স্মার্টওয়াচের দামও 1,999 টাকা। এটি 1.43 ইঞ্চির গোল সুপার অ্যামোলেড ডিসপ্লে, 1,000 নিট পিক ব্রাইটনেস, মেটাল বডি, IP68 রেট, ও ওয়্যারলেস চার্জিং অফার করে। ঘড়িতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, 100+ স্পোর্টস মোড, রিয়েল টাইম SpO2, 24 ঘন্টা হার্ট রেট ট্র্যাকিং, ও স্লিম মনিটরিং-এর মতো ফিচার আছে।

Advertisement

Noise Vortex Plus

Noise Vortex Plus অ্যামাজনে 1,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 600 নিট ব্রাইটনেটেস সঙ্গে 1.46 ইঞ্চির  AMOLED ডিসপ্লে, Noise OS, 110+ স্পোর্টস মোড, এবং 150+ ক্লাউড বেসড ওয়াচ ফেস আছে। ঘড়িটি ব্লুটুথ কলিং, হার্ট রেট মনিটরিং, Spo2 সেন্সর, IP68 রেটিং, ও স্লিপ মনিটরের মতো একাধিক ফিচার্স অফার করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.