Samsung's Black Friday Sale: থাকছে স্যামসাংয়ের পরিধানযোগ্য বিভিন্ন গ্যালাক্সি ডিভাইসের উপর দুর্দান্ত অফার

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 25 নভেম্বর 2024 18:29 IST
হাইলাইট
  • Galaxy Buds 3 Pro-এর দাম 19,999টাকা
  • Galaxy Buds FE ইয়ারবাডগুলি বিগত বছরের অক্টোবর মাসে উন্মোচিত হয়েছিল
  • Galaxy Watch 7, Watch Ultra, এবং Buds 3 সিরিজগুলি জুলাই মাসে লঞ্চ হয়েছ

Samsung Galaxy Watch Ultra জুলাই মাসে লঞ্চ হয়েছিল

স্যামসাং নিয়ে এলো Black Friday Sale। সম্প্রতি কোম্পানী এটির ঘোষণা করেছে। এই সেলটি ভারতের মধ্যে একদম নতুন পরিধানযোগ্য গ্যালাক্সি লাইনআপের উপর আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে। সেলটি চলাকালীন কোম্পানির প্রিমিয়াম স্মার্টওয়াচ যেমন -Galaxy Watch Ultra এবং Galaxy Watch 7-এর উপর বিশেষ ছাড় পাওয়া যাবে। গ্রাহকরা Galaxy Buds 3, Galaxy Buds 3 Pro এবং Galaxy Buds FE কিনলে 5000 টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অথবা আপগ্রেড বোনাস পাবে। এছাড়াও পরিধানযোগ্য গ্যালাক্সিগুলি কেনার ক্ষেত্রে No Cost EMI-এর সুবিধাও থাকবে।

স্যামসংয়ের ব্ল্যাক ফ্রাইডে সেলের অফারসমূহ:

এই সেলে Galaxy Watch Ultra কেনার ক্ষেত্রে 12000 টাকার ক্যাশব্যাক এবং 10,000 টাকার আপগ্রেড বোনাস অফার থাকছে, এটি ভারতে 59,999 টাকায় লঞ্চ হয়েছিল। একইভাবে যারা Galaxy Watch 7 কিনতে আগ্রহী, তারা 8000 টাকার ক্যাশব্যাক অথবা আপগ্রেড বোনাস পেতে পারেন। এটির ব্লুটুথ বিকল্পটির আসল দাম 29,999 টাকা এবং সেলুলার বিকল্পটির দাম 33,999 টাকা।

Advertisement

এই সেলে 19,999 টাকার Galaxy Buds 3 Pro-তে 5000 টাকার ক্যাশব্যাক অথবা একটি আপগ্রেড বোনাসের মাধ্যমে পাওয়া যাবে। তখন এটির দাম কমে 14,999 টাকা হবে। অন্যদিকে 4000 টাকার ক্যাশব্যাক অথবা আপগ্রেড বোনাসের মাধ্যমে Galaxy Buds 3 পাওয়া যাবে, এটির আসল দাম 14,999 টাকা।

ভারতে স্যামসাং কোম্পানির Galaxy Buds FE মাত্র 9,999 টাকায় লঞ্চ হয়েছিল, যেটি এই সেলে 4000 টাকার ক্যাশব্যাক অথবা আপগ্রেড বোনাসের মাধ্যমে কেনা যাবে।
যেসমস্ত গ্রাহকরা Galaxy Watch Ultra, Galaxy Watch 7, Galaxy Buds 3 Pro, Galaxy Buds 3 কিনতে ইচ্ছুক তাদের জন্য 24 মাস পর্যন্ত No Cost EMI এর সুবিধাও আছে।

এছাড়াও যেসব গ্রাহকরা কোম্পানির নতুন Galaxy S সিরিজের এবং Z সিরিজের স্মার্টফোনগুলি কিনতে চান, তাদের জন্য স্যামসাং-এর একদম নতুন পরিধানযোগ্যগুলিতে 18,000 টাকা পর্যন্ত মাল্টি-বাই অফার দেওয়া হবে।

Advertisement

চলতি বছরের জুলাই মাসে স্যামসাং-এর গ্যালাক্সি আনপ্যাক ইভেন্টে Galaxy Watch 7, Watch Ultra এবং Galaxy Buds 3 সিরিজগুলি প্রকাশ করা হয়। অন্যদিকে Galaxy Buds FE ইয়ারবাডগুলি বিগত বছরের অক্টোবর মাসে উন্মোচিত করা হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.