অবিশ্বাস্য দামে ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে এল Blaupunkt

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 মার্চ 2019 08:28 IST
হাইলাইট
  • তিনটি নতুন ইয়ারফোন নিয়ে হাজির হয়েছে জার্মানির কোম্পানিটি
  • বেশি দামে লঞ্চ হয়েছে Blaupunkt BTW01 ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন
  • থাকছে Google Assistant ও Siri ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট

Blaupunkt BTW01 ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোনের দাম 5,999 টাকা

গাড়ির সাউন্ড সিস্টেম তৈরীর জন্য জনপ্রিয় অডিও ব্র্যান্ড Blaupunkt। সম্প্রতি গাড়ির অডিও সিস্টেম ছাড়াও অন্যান্য অডিও প্রোডাক্ট তৈরী শুরু করেছে জার্মার কোম্পানিটি। ইতিমধ্যেই বাজারে এসেছে Blaupunkt এর ব্লুটুথ স্পিকার, হেডফোন, ইয়ারফোন, টিভি। এবার ভারতে নতুন ইয়ারফোন লঞ্চ করল Blaupunkt। তিনটি নতুন ইয়ারফোন নিয়ে হাজির হয়েছে জার্মানির কোম্পানিটি। এর মধ্যে রয়েছে EM01 ওয়্যার্ড ইয়ারফোন, BE-01 Floatz ওয়্যারলেস ইয়ারফোন আর BTW01 ট্রুলি ওয়্যারসেল ইয়ারফোন। মাত্র 499 টাকা থেকে এই প্রোডাক্টগুলি পাওয়া যাবে। অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে নতুন ইয়ারফোনগুলি।

তিনটি প্রোডাক্টের মধ্যে সবথেকে বেশি দামে লঞ্চ হয়েছে Blaupunkt BTW01 ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন। ভারতে এই ইয়ারফোনের দাম 5,999 টাকা। থাকছে টাচ কন্ট্রোল। সাথে থাকছে একটি কেস। এই কেসটি চার্জ করা যাবে। কেসের মধ্যে রয়েছে একটি 590 mAh ব্যাটারি। এই কেস থেকেই চার্জ হবে ইয়ারফোন। কেস থেকে তিনবার এই ইয়ারফোন চার্জ করা যাবে। IPX5 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট Blaupunkt BTW01। থাকছে Google Assistant ও Siri ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।

এছাড়াও লঞ্চ হয়েছে Blaupunkt BE-10 Floatz ওয়্যরলেস ইয়ারবাড। অনলাইনে এই প্রোডাক্টের দাম 2,499 টাকা। IPX7 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট এই ইয়ারবাড। তাই অনেক বেশি জলেও এই ডিভাইসে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। মাত্র 10 গ্রাম ওজনের Blaupunkt BE-10 Floatz ওয়্যারলেস ইয়ারবাড কানে রাখতে কোনও অসুবিধা হবে না। থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি।

সবথেকে কম দামে লঞ্চ হয়েছে Blaupunkt EM01। এই ইয়ারফোনে তার রয়েছে। রয়েছে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর মাইক্রোফোন। Blaupunkt EM01 এর দাম 499 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Blaupunkt, Earphones, Truly wireless earphones
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.