boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট

boAt Airdopes ProClip ভরতে 1,599 টাকায় লঞ্চ হল। এটি ওপেন-ইয়ার ডিজাইন, ENC, 52 ঘন্টা ব্যাটারি লাইফ, ব্লুটুথ 6.0, ও 12 মিমি ড্রাইভার অফার করে।

boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট

Photo Credit: boAt

boAt Airdopes ProClip offers an AI-backed environmental noise cancellation (ENC) feature

হাইলাইট
  • boAt Airdopes ProClip মোট 52 ঘন্টা ব্যাটারি লাইফ অফার করে
  • ইয়ারফোনের সনিক সিল প্রযুক্তিঅডিও লিকেজ কমাতে সাহায্য করে
  • boAt Airdopes ProClip-এ AI চালিত ENC ফিচার আছে
বিজ্ঞাপন

boAt Airdopes ProClip অবশেষে ভারতে চলে হল। এখন ট্রু ওয়্যারলেস স্টেরিও হেডসেটের জগতে ওপেন ইয়ার ক্লিপ ইয়ারবাড জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এই ধরনের ইয়ারফোন কানের ভিতরে ঢোকে না। কানের বাইরের অংশে লতির সাথে ক্লিপের মতো আটকে থাকে। এতে গান শোনার পাশাপাশি চারপাশের শব্দ পরিষ্কার শোনা যায়। ফলে রাস্তায় এবং অফিসে ব্যবহারের জন্য উপযুক্ত। ওপেন-ইয়ার অডিও ডিভাইসেগুলোর দাম সাধারণত বেশি হয়। কিন্তু boAt Airdopes ProClip আমজনতার সাধ্যের মধ্যেই বাজারে কিনতে পাওয়া যাবে। বোট দাবি করছে, এই ইয়ারবাড 10 মিনিট চার্জ দিলে 3 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে।

boAt Airdopes ProClip দাম

boAt Airdopes ProClip মাত্র 1,599 টাকায় ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ইয়ারফোনটি বোটের অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, এবং Flipkart থেকে কেনা যাবে। এটি হোয়াইট, গ্রে, এবং ওয়াইন কালার অপশনে উপলব্ধ হবে।

boAt Airdopes ProClip ফিচার্স

বোট এয়ারডপস প্রোক্লিপ ওপেন-এয়ার আর্গোনমিক ডিজাইনের সঙ্গে এসেছে, যা আরামদায়ক ফিট নিশ্চিত করে। এতে 12 মিমি ড্রাইভার আছে। কলিংয়ের অভিজ্ঞতা উন্নত করতে এই ইয়ারফোনে AI-চালিত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন বা ইএনসি (ENC) প্রযুক্তি ব্যবহার হয়েছে। এটি ফোনে কথা বলার সময় আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ হ্রাস করে দেবে।

বোটের দাবি, নতুন ইয়ারফোনে সনিক সিল টেকনোলজি আছে। এটি অডিও লিকেজ কমাতে সাহায্য করে। সহজ ভাষায় বললে, এতে বাজানো গান বা যে কোনও অডিও আশেপাশে থাকা অন্য মানুষের কানে আসবে না। অর্থাৎ, ওপেন-এয়ার ডিজাইন থাকলেও শব্দ বেশি বাইরে আসবে না। এতে IPX4 রেটিং থাকার কারণে ঘাম এবং জলের ছিটে থেকে সুরক্ষা মিলবে।

boAt Airdopes ProClip মডেলে ব্লুটুথ 6.0 সাপোর্ট আছে। এটি সাধারণ ব্লুটুথ হেডফোনের তুলনায় কম ল্যাটেন্সি, দীর্ঘ ব্যাটারি লাইফ, এবং উন্নত ওয়্যারলেস কানেক্টিভিটি অফার করে। মাল্টিপয়েন্ট ফিচার থাকার ফলে ব্যবহারকারীরা দুটি ডিভাইসের সঙ্গে ইয়ারফোন পেয়ার করতে পারবে। ডিভাইসটি boAt Hearbles অ্যাপের সঙ্গে যুক্ত করে বিভিন্ন সেটিংসের অ্যাক্সেস ও ফিচার কাস্টমাইজ করার সুবিধা পাবেন।

বোটের নয়া ইয়ারফোনের সঙ্গে ডিম্বাকার চার্জিং কেস দেওয়া হয়েছে। এতে 500mAh ব্যাটারি রয়েছে। অন্য দিকে, প্রতিটি ইয়ারবাডে 50mAh ব্যাটারি বর্তমান। ইয়ারবাড ও চার্জিং কেস মিলিয়ে 60 শতাংশ ভলিউমে সর্বোচ্চ 52 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। বাডগুলো সম্পূর্ণ চার্জ করতে 50 মিনিট সময় লাগে। চার্জিং কেস দুই ঘন্টার মধ্যে 100 শতাংশ চার্জ হতে সক্ষম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »