জল ও ধুলোয় কোন ক্ষতি হবে না, অবিশ্বাস্য দামে এই স্পিকার নিয়ে এল Boat

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 মার্চ 2019 12:14 IST
হাইলাইট
  • লঞ্চ হল নতুন Boat Stone 650
  • মাত্র 1,899 টাকায় এই ওয়াটার প্রুফ ব্লুটুথ স্পিকার পাওয়া যাবে
  • শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে Stone 650

Boat Stone 650 স্পিকারে থাকছে IPX5 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং

সম্প্রতি ভারতের স্মার্টফোন অ্যাকসেসারিজ দুনিয়ায় এক পরিচিত নাম Boat। কম দামে দুর্দান্ত ওয়্যারলেস স্পিকার, হেশফোন, চার্জার, কেবেল বিক্রি করে ভারতবাসীর মন জয় করেছে এই ব্র্যান্ড। এবার লঞ্চ হল নতুন Boat Stone 650। মাত্র 1,899 টাকায় এই ওয়াটার প্রুফ ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছে কোম্পানি। শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে Stone 650।

Boat Stone 650 স্পিকারে থাকছে IPX5 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং। স্পিকারের বাইরে থাকছে ‘ডায়মন্ড শেপড মেশ'। থাকছে দুটি ড্রাইভার। দুটি 5W স্পিকারে Stone 650 এর মাধ্যমে স্টেরিও এফেক্ট পাওয়া যাবে। থাকছে একটি 1,800 mAh ব্যাটারি। এক চার্জে Boat Stone 650 স্পিকারে 7 ঘন্টা গান শোনা যাবে।

Advertisement

ব্লুটুথ ছাড়াও কানেক্টিভিটির জন্য Stone 650 স্পিকারে থাকছে aux আর TF স্টোরেজ। Bluetooth 4.2 এর সাথেই থাকছে A2DP, AVRCP আর HFP। এর ফলে Boat Stone 650 স্পিকার থেকে কল করা যাবে। কল করার জন্য এই স্পিকারে একটি মাইক্রোফোন থাকছে। এছাড়াও স্পিকারের বিভিন্ন বাটন ব্যবহার করে স্মার্টফোনে হাত না দিয়েই প্লেব্যাক কন্ট্রোল করা যাবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Boat, Boat Stone 650, Bluetooth, wireless speakers
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.