UPI ভুলে যাবেন, হাতের ঘড়ি ছোঁয়ালেই হবে পেমেন্ট, বাজারে এল Boat Wave Fortune

Boat Wave Fortune স্মার্টওয়াচ 3,299 টাকায় দেশে লঞ্চ হয়েছে। এতে হার্ট রেট মনিটর, ফিটনেস ট্র্যাকিং, বেশ কিছু প্রিসেট ওয়ার্কআউট মোড রয়েছে।

UPI ভুলে যাবেন, হাতের ঘড়ি ছোঁয়ালেই হবে পেমেন্ট, বাজারে এল Boat Wave Fortune

Photo Credit: Boat

Boat Wave Fortune স্মার্টওয়াচে 1.96 ইঞ্চি আয়তকার ডিসপ্লে আছে

হাইলাইট
  • Boat Wave Fortune এক চার্জে 7 দিন পর্যন্ত চলতে পারে
  • এই স্মার্টওয়াচে কনট্যাক্টলেস পেমেন্ট করা যাবে
  • Boat Wave Fortune হার্ট রেট মনিটরিং ও SpO2 মনিটরিং সাপোর্ট করে
বিজ্ঞাপন

Boat Wave Fortune স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়ে গেল। বর্তমানে স্মার্টঘড়ি শুধু স্টাইল বা বিলাসতায় সীমাবদ্ধ নেই, দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। শারীরিক অবস্থার হালহকিকত জানার পাশাপাশি স্মার্টওয়াচেই ফোনের একাধিক কাজ করা যায়। গান শোনা বা ব্লুটুথের সুবিধা তো এতদিন ছিল, এবার সেই তালিকায় যুক্ত হল কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা। Boat Wave Fortune-কে NFC কার্ড মেশিনে ট্যাপ করালেই পেমেন্ট হয়ে যাবে। এটি ব্লুটুথ কলিং সাপোর্ট করে ও 1.96 ইঞ্চি আয়তকার ডিসপ্লের সাথে এসেছে। এই স্মার্ট ওয়্যারেবল ডিভাইসে কাস্টমাইজেবল ওয়াচ ফেস স্টুডিও ও বেশ কয়েকটি প্রিসেট ওয়ার্কআউট মোড রয়েছে। হার্ট রেট মনিটর এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার আছে। একবার চার্জে সাত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে বোট।

ভারতে Boat Wave Fortune এর দাম

কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতে বোট ওয়েভ ফরচুনের দাম 3,299 টাকা ধার্য করা হয়েছে। তবে স্পেশাল লঞ্চ অফারের অংশ হিসেবে, স্মার্টঘড়িটি 2,599 টাকায় বিক্রি করা হবে  এটি বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্টিভ ব্ল্যাক কালারে কেনার জন্য উপলব্ধ।

Boat Wave Fortune স্পেসিফিকেশন ও ফিচার্স

Boat Wave Fortune এর বিশেষত্ব হল কনট্যাক্টলেস বা যোগাযোগহীন পেমেন্ট সিস্টেম, যার জন্য অ্যাক্সিস ব্যাংকের সাথে গাঁটছড়া বেঁধেছে কোম্পানি। ঘড়ির মাধ্যমে পেমেন্ট করতে ব্যবহারকারীকে প্রথমে বোট ক্রেস্ট পে অ্যাপে তাদের অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড যুক্ত করতে হবে। তারপর বোট পে-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে, যা কনট্যাক্টলেস পেমেন্টের জন্য ট্যাপির টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করে। পিন ব্যবহার না করেই NFC-যুক্ত কার্ড মেশিনে ট্যাপ করে 5,000 টাকা পর্যন্ত পেমেন্ট মেটানো যাবে।

বোট ওয়েভ ফরচুনে 1.96 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি  240x282 পিক্সেল রেজোলিউশন, 550 নিট ব্রাইটনেস লেভেল, ও জেসচার সাপোর্ট অফার করে৷ ঘড়িটি বেশ কয়েকটি হেলথ এবং ফিটনেস ফিচার্সে সজ্জিত, যার মধ্যে রয়েছে সিডেন্টারি অ্যালার্ট, ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং সাতশোর বেশি প্রিসেট অ্যাক্টিভ মোড। এটি হার্ট রেট, রক্তের অক্সিজেন লেভেল (SpO2), ঘুম এবং স্ট্রেস মনিটরও ট্র্যাক করে। মহিলারা এই ঘড়ি পরে পিরিয়ডও ট্র্যাক করতে পারবেন।

Boat Wave Fortune-এর আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল ওয়াচ ফেস স্টুডিও। এটি ব্লুটুথ কলিং ও ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি সমর্থন করে। এতে IP68-রেটেড ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স বিল্ড রয়েছে। ঘড়িটির 300mAh ব্যাটারি দুই ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। একবার চার্জ দিলে স্মার্টওয়াচটি পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চালু থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »