ভারতে নতুন স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার নিয়ে এলো Honor

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জানুয়ারী 2019 13:45 IST
হাইলাইট
  • Honor Watch Magic এর দাম 13,999 টাকা
  • Honor Band 4 Running Edition কিনতে 1,599 টাকা খরচ হবে
  • থাকছে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন

শুধুমাত্র Amazon থেকেই কেনা যাবে Honor Watch Magic আর Honor Band 4 Running Edition

ভারতের একটি স্মার্টওয়াচ ও একটি ফিটনেস ট্র্যাকার লঞ্চ করল Honor। ভারতে Honor Watch Magic স্মার্ট ওয়াচ আর Honor Band 4 লঞ্চ করেছে চীনের কোম্পানিটি। শুধুমাত্র Amazon থেকেই কেনা যাবে এই দুটি ডিভাইস। Honor Watch Magic এর দাম 13,999 টাকা। অন্যদিকে Honor Band 4 Running Edition কিনতে 1,599 টাকা খরচ হবে। Honor Watch Magic স্মার্ট ওয়াচ থাকছে 24 ঘন্টা real-time হার্ট রেট মনিটরিং। সাথে থাকবে সাতদিন ব্যাটারি ব্যাকআপ আর একটি HD AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে। মঙ্গলবার ভারতে এই দুটি ডিভাইস লঞ্চ হল কবে বিক্রি শুরু হবে তা জানায়নি Honor।

 

আরও পড়ুন: দুর্দান্ত সব ফিচার সহ লঞ্চ হল GOQii RunGPS স্মার্ট ব্যান্ড

Advertisement

 

লাভা ব্ল্যাক রঙে Honor Watch Magic স্মার্ট ওয়াচ কিনতে 13,999 টাকা খরচ হলেও মুনলাইট সিলভার ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 14,999 টাকা। অন্যদিকে কোম্পানির নতুন ফিটনেস ব্যান্ড Honor Band 4 Running Edition কিনতে 1,599 টাকা খরচ হবে। লাভা রেড ও গ্রিন কালারে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। আগেই জানানো হয়েছে শুধুমাত্র অ্যামাজন থেকেই বিক্রি হবে এই দুই ডিভাইস।


আরও পড়ুন: কবে লঞ্চ হবে Redmi X?

Honor Watch Magic

Honor Watch Magic স্পেসিফিকেশন

Honor Watch Magic স্মার্ট ওয়াচ এ থাকছে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন। জলের তলায় 50 মিটার পর্যন্ত কোন ক্ষতি হবে না এই ডিভাইসে। থাকছে একটি 1.2 ইঞ্চি HD AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে। 24 ঘন্টা রিয়েল টাইম হার্ট রেট মনিটর করতে পারবে এই স্মার্ট ওয়াচ। সাথে থাকছে প্রেশার মনিটর, ব্যারোমিটার। সাঁতার কাটার সময় স্ট্রোক গুনতে সক্ষম Honor Watch Magic। থাকছে GPS, GLONASS আর NFC সাপোর্ট। ঘুড়ির ভেতরে থাকছে একটি 178 mAh ব্যাটারি। চলবে WearOS অপারেটিং সিস্টেম। Bluetooth এর মাধ্যমে স্মার্ট ফোনের সাথে কানেক্ট করা যাবে এই ডিভাইস। গত বছর নভেম্বর মাসে চীনে লঞ্চ হয়েছিল Honor Watch Magic।

Advertisement

 

আরও পড়ুন: Redmi Note 7 Pro তে থাকবে আরও বেশি স্টোরেজ

Honor Band 4 Running Edition

Advertisement

Honor Band 4 Running Edition স্পিসিফিকেশন

Honor Watch Magic স্মার্ট ওয়াচ এর সাথেই ভারতে লঞ্চ হয়েছে Honor Band 4 Running Edition ফিটনেস ট্র্যাকার। এই ফিটনেস ট্র্যাকার এ রয়েছে একটি PMOLED ডিসপ্লে। সাথে থাকছে একটি 77 mAh ব্যাটারি। একবার চার্জে 12 দিন চলবে এই ফিটনেস ট্র্যাকার। তবে থাকছে না আর ট্রেড সেন্টার ও NFC। Honor Band 4 Running Edition এর ওজন মাত্র 6 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  2. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  3. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  4. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  5. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  6. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  7. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  8. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  9. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  10. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.