নতুন ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Honor Magic Watch 2

মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হল Honor Magic Watch 2 42mm। জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টওয়াচ।

নতুন ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Honor Magic Watch 2

Honor Magic Watch 2 -তে থাকছে স্টেনলেস স্টিল ফ্রেম

হাইলাইট
  • 42 মিমি ডায়ালে বিক্রি শুরু হল Honor Magic Watch 2
  • এই স্মার্টওয়াচের দাম 11,999 টাকা
  • Amazon থেকে এই ডিভাইস কেনা যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হল Honor Magic Watch 2 42mm। জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টওয়াচ। অন্যদিকে Honor Magic Watch 2 স্মার্টওয়াচে থাকছে জিপিএস ট্র্যাকার। ছয় ধরনের ঘুমের সমস্যা খুঁজে বার করতে পারবে এই স্মার্টওয়াচ। মঙ্গলবার 42 মিমি ডায়ালে Honor Magic Watch 2 বিক্রি শুরু হলেও কোম্পানি জানিয়েছে শীঘ্রই 46 মিমি মডেলে আবার পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।

Honor Magic Watch 2 এর দাম

42 মিমি ডায়ালে Honor Magic Watch 2 এর দাম 11,999 টাকা। এই স্মার্টওয়াচ কিনলে Honor Sport ব্লুটুথ ইয়ারফোন বিনামূল্যে পাওয়া যাবে। 13 ফেব্রুয়ারি 46 মিমি ডায়ালে বিক্রি শুরু হবে এই স্মার্টওয়াচ। ভারতে শুরুমাত্র Amazon.in থেকেই কেনা যাবে Magic Watch 2।

ফাস্ট চার্জিং সাপোর্ট সহ দুটি পাওয়ার-ব্যাঙ্ক নিয়ে এল Redmi

Honor Magic Watch 2 স্পেসিফিকেশন

স্টেনলেস স্টিল দিয়ে তৈরি Honor Magic Watch 2। 42 মিমি ডায়ালে রয়েছে একটি 1.2 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। অন্যদিকে 46 মিমি মডেলে রয়েছে একটি 1.39 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। ছোট ভেরিয়েন্টে সাত দিন, আর বড় ভেরিয়েন্টে 14 দিন ব্যাক আপ পাওয়া যাবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Honor Magic Watch 2 এর ভিতরে থাকছে HiSilicon Kirin A1 চিপসেট। এই স্মার্টওয়াচে জিপিএসের সাথেই থাকছে ফিটনেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং ও স্ট্রেস ট্র্যাকিং ফিচার। থাকছে একটি মাইক ও স্পিকার। এর ফলে স্মার্টওয়াচ থেকে ফোনে কথা বলা সম্ভব হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  2. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  3. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  4. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  5. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  6. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  7. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  8. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  9. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  10. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »