লঞ্চ হল Honor Magic Watch 2 আর Honor Band 5i; দাম-দস্তুর ও স্পেসিফিকেশন

মঙ্গলবার ভারতে লঞ্চ হল Honor Magic Watch 2 স্মার্টওয়াচ আর Honor Band 5i ফিটনেস ব্যান্ড। একই সাথে ভারতে লঞ্চ হয়েছে Honor 9X স্মার্টফোন আর একাধিক ওয়্যারলেস ইয়ারফোন।

লঞ্চ হল Honor Magic Watch 2 আর Honor Band 5i; দাম-দস্তুর ও স্পেসিফিকেশন

Honor Magic Watch 2 এর দাম শুরু হচ্ছে11,999 টাকা থেকে

হাইলাইট
  • Honor Magic Watch 2 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে
  • Honor Band 5i এর দাম 1,999 টাকা
  • Honor Band 5i তে থাকছে টাচস্ক্রিন কালার ডিসপ্লে
বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতে লঞ্চ হল Honor Magic Watch 2 স্মার্টওয়াচ আর Honor Band 5i ফিটনেস ব্যান্ড। একই সাথে ভারতে লঞ্চ হয়েছে Honor 9X স্মার্টফোন আর একাধিক ওয়্যারলেস ইয়ারফোন। সরাসরি USB Type-C পোর্টে কানেক্ট করে Honor Band 5i চার্জ করা যাবে। অন্যদিকে Honor Magic Watch 2 স্মার্টওয়াচে থাকছে জিপিএস ট্র্যাকার। ছয় ধরনের ঘুমের সমস্যা খুঁজে বার করতে পারবে এই স্মার্টওয়াচ।

Honor Magic Watch 2 এর দাম

কোরাল ব্ল্যাক ভেরিয়েন্টে 46 মিমি ডায়ালের Honor Magic Watch 2 এর দাম 12,999 টাকা। ফ্ল্যাক্স ব্রাউন ভেরিয়েন্টে একই ডিভাইস কিনতে 14,999 টাকা খরচ করতে হবে। কালো রঙে 42 মিমি ডায়ালে Honor Magic Watch 2 এর দাম 11,999 টাকা। সোনালি রঙে এই স্মার্টওয়াচ কিনতে 14,999 টাকা খরচ হবে। 19 জানুয়ারি Amazon থেকে বিক্রি শুরু হবে Honor Magic Watch 2। যদিও 18 জানুয়ারি দুপুর 12 টা থেকে Amazon Prime গ্রাহকরা এই স্মার্টওয়াচ কিনতে পারবেন।

Honor Magic Watch 2 স্পেসিফিকেশন

স্টেনলেস স্টিল দিয়ে তৈরি Honor Magic Watch 2। 42 ইঞ্চি ডায়ালে রয়েছে একটি 1.2 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। অন্যদিকে 46 মিমি মডেলে রয়েছে একটি 1.39 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। ছোট ভেরিয়েন্টে সাত দিন, আর বড় ভেরিয়েন্টে 14 দিন ব্যাক আপ পাওয়া যাবে।

Honor Magic Watch 2 এর ভিতরে থাকছে HiSilicon Kirin A1 চিপসেট। এই স্মার্টওয়াচে জিপিএসের সাথেই থাকছে ফিটনেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং ও স্ট্রেস ট্র্যাকিং ফিচার। থাকছে একটি মাইক ও স্পিকার। এর ফলে স্মার্টওয়াচ থেকে ফোনে কথা বলা সম্ভব হবে।

Honor Band 5i এর দাম

Honor Band 5i এর দাম 1,999 টাকা। 19 জানুয়ারি Amazon থেকে বিক্রি শুরু হবে Honor Honor Band 5i। যদিও 18 জানুয়ারি দুপুর 12 টা থেকে Amazon Prime গ্রাহকরা এই ফিটনেস ব্যান্ড কিনতে পারবেন।

honor

Honor Band 5i তে থাকছে টাচস্ক্রিন কালার ডিসপ্লে 

Honor Band 5i স্পেসিফিকেশন

Honor Band 5i তে থাকছে একটি 0.96 ইঞ্চি টাচস্ক্রিন কালার ডিসপ্লে। এই ফিটনেস ব্যান্ডে একটি 91 mAh ব্যাটারি থাকছে। কোম্পানির দাবি এক চার্জে 9 দিন চলবে Honor Band 5i। থাকছে তিন অ্যাক্সিস ইন্টারনাল সেন্সর, অপটিকাল হার্ট রেট সেন্সর। এই ফিটনেস ব্যান্ড হাতে বাঁধলে ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে তা নিজে থেকেই বুঝে নেবে। Honor Band 5i এর ওজন 24 গ্রাম। সরাসরি USB Type-C পোর্টে কানেক্ট করে Honor Band 5i চার্জ করা যাবে।

আরও পড়ুন:

পপ-আপ সেলফি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Honor 9X

বুধবার বিক্রি শুরু হচ্ছে Realme 5i; দুর্দান্ত সুবিধা Jio গ্রাহকদের জন্য

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  2. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  3. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  4. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  5. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  6. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  7. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  8. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  9. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  10. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »