দুর্দান্ত সব ফিচার সহ লঞ্চ হল GOQii RunGPS স্মার্ট ব্যান্ড

GOQii RunGPS এর 6 টি আলাদা স্ক্রিনে, স্টেপ ট্রাকিং, দূরত্ব, গতি, কত ক্যালরি পুরলো ও হর্ট রেট এর তথ্য জানা যায়।

দুর্দান্ত সব ফিচার সহ লঞ্চ হল GOQii RunGPS স্মার্ট ব্যান্ড

ভারতে GOQii RunGPS এর দাম 4,999 টাকা

হাইলাইট
  • ভারতে লঞ্চ হল GOQii এর লেটেস্ট স্মার্ট ব্যান্ড RunGPS
  • 4,999 টাকা দামের এই স্মার্ট ব্যান্ড এর রয়েছে GPS ট্র্যাকার
  • GOQii অ্যাপ এর মাধ্যমে Android অথবা iOS ডিভাইসে কানেক্ট করা যাবে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল GOQii এর লেটেস্ট স্মার্ট ব্যান্ড RunGPS। 4,999 টাকা দামের এই স্মার্ট ব্যান্ড এর রয়েছে GPS ট্র্যাকার। GOQii স্টোর আর Amazon থেকে কেনা যাবেএই ডিভাইস। যারা ম্যারাথন দৌড়, ট্রেকিং এর মত আউটডোর অ্যাক্টিভিটির সাথে যুক্ত তাদের কথা মাথায় রেখেই বিশেষভাবে এই ডিভাইস লঞ্চ করেছে GOQii। বিশেষজ্ঞ ডাক্তার ও রানার দের সাথে হাত মিলিয়ে তিন মাসের বিশেষ কোচিং প্রোগ্রাম নিয়ে এসেছে কোম্পানি।

 

আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20

 

“সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2017 সালের তুলনায় 2018 সালে ভারতে 33 শতাংশ বেশি নাগরিক দৌড়াতে শুরু করেছেন। এইসব গ্রাহকদের জন্য দারুণ উপযোগী হবে GOQii RunGPS।” এক বিবৃতিতে জানিয়েছেন কোম্পানির সিইও ও প্রতিষ্ঠাতা বিশাল গোন্দাল।

 

আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone

 

GOQii RunGPS এর 6 টি আলাদা স্ক্রিনে, স্টেপ ট্রাকিং, দূরত্ব, গতি, কত ক্যালরি পুরলো ও হর্ট রেট এর তথ্য জানা যায়।

এছাড়াও আপনার ঘুম ট্র্যাক করতে পারে এই ডিভাইস। বাক্সের মধ্যেই থাকবে একটি USB চার্জার। যে কোন ল্যাপটপ অথবা পাওয়ার ব্যাংক থেকে চার্জ করা যাবে RunGPS।

 

আরও পড়ুন: এবার আসছে Redmi Go, দেখে নিন স্পেসিফিকেশান

 

Bluetooth ব্যবহার করে GOQii অ্যাপ এর মাধ্যমে Android অথবা iOS ডিভাইসে কানেক্ট করা যাবে এই স্মার্ট ফিটনেস ব্যান্ড।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  3. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  4. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  5. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  6. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  7. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  8. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  9. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  10. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »