মধ্যবিত্তের সাধ্যের মধ্যে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করল Lenovo

Lenovo Smart Band Cardio 2 তে থাকছে একটি 0.87 ইঞ্চি OLED ডিসপ্লে। এই ফিটনেস ব্যান্ড আপনার দৈনন্দিন হাঁটা, দৌড়ানো ও অন্যান্য ফিসিকাল অ্যাক্টিভিটির হিসাব রাখবে। টেকস্ট মেসেজ ও ইনকামিং কল এর নোটিফিকেশন পাওয়া যাবে।

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করল Lenovo

Lenovo Smart Band Cardio 2 এর দাম 1,499 টাকা

হাইলাইট
  • Lenovo Smart Band Cardio 2 এর দাম 1,499 টাকা
  • Amazon.in থেকে পাওয়া যাচ্ছে এই ফিটনেস ব্যান্ড
  • থাকছে একটি 0.87 ইঞ্চি OLED ডিসপ্লে
বিজ্ঞাপন

ভারতে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করল Lenovo। Lenovo Smart Band Cardio 2 তে থাকছে হার্ট রেট সেন্সর। কম দামে দুর্দান্ত সব ফিচার সহ গ্রাহকের মন জেতার চেষ্টা করছে তাইওয়ানের কোমানিটি। Smart Band Cardio 2 তে থাকছে 100 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 20 দিন চলবে Smart Band Cardio 2। থাকছে 5ATM ওয়াটারপ্রুফ লেভেল। অর্থাৎ এই ফিটনেস ব্যান্ড পরে সাঁতার কাটা যাবে। নোটিফিকেশন ও অন্যান্য তথ্য দেখানোর জন্য Smart Band Cardio 2 তে থাকছে একটি OLED ডিসপ্লে। ইতিমধ্যেই ভারতে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু করেছে Lenovo। Amazon.in থেকে পাওয়া যাচ্ছে Lenovo Smart Band Cardio 2।

Lenovo Smart Band Cardio 2 এর দাম 1,499 টাকা। Amazon.in থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। কালো রঙে পাওয়া যাবে Smart Band Cardio 2। Amazon Pay UPI ব্যবহার করে পেমেন্ট করলে থাকছে 50 টাকা ক্যশব্যাক।

Lenovo Smart Band Cardio 2  তে থাকছে একটি 0.87 ইঞ্চি OLED ডিসপ্লে। এই ফিটনেস ব্যান্ড আপনার দৈনন্দিন হাঁটা, দৌড়ানো ও অন্যান্য ফিসিকাল অ্যাক্টিভিটির হিসাব রাখবে। টেকস্ট মেসেজ ও ইনকামিং কল এর নোটিফিকেশন পাওয়া যাবে। রাতে কেমন ঘুম হচ্ছে তার হিসাব রাখবে এই ফিটনেস ব্যান্ড। একটানা বেশি সময় বসে থাকলে আপনাকে চেয়ার থেকে উঠে হাঁটতে যাওয়ার কথা মনে করিয়ে দেবে Smart Band Cardio 2।

iOS 8.0 আর Android 5.0 তা তার বেশি যে কোন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের সাথে কাজ করবে Lenovo Smart Band Cardio 2। Lenovo Life অ্যাপ এর সাথে কাজ করবে এই ডিভাইস। 24 ঘন্টা আপনার হার্ট রেট মনিটর করতে পারবে এই ডিভাইস। ফিটনে ব্যান্ডের ভিতরে থাকা 100 mAh ব্যাটারিতে 20 দিন ব্যাক আপ পাওয়া যাবে বলে জানিয়েছে Lenovo।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  2. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  3. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  4. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  5. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  6. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  7. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  8. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  9. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  10. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »