আট ঘন্টা ব্যাক-আপ সহ নতুন ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 জুলাই 2019 18:38 IST
হাইলাইট
  • Mi Neckband Bluetooth Earphones এর দাম 1,599 টাকা
  • 23 জুলাই বিক্রি শুরু হবে এই ডিভাইস
  • এই ওয়্যারলেস ইয়ারফোনে আট ঘন্টা গান শোনা যাবে

এই ইয়ারফোনে থাকছে মাইক্রো আর্ক ডিজাইন

Redmi K20 আর Redmi K20 Pro এর সাথেই বুধবার ভারতে লঞ্চ হল Mi Neckband Bluetooth Earphones। নতুন এই ওয়্যারলেস ইয়ারফোনে থাকছে মাইক্রো-আর্ক কলার ডিজাইন। থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি। চিনের কোম্পানিটি দাবি করেছে এক চার্জে এই ওয়্যারলেস ইয়ারফোনে আট ঘন্টা গান শোনা যাবে। থাকছে ট্রাই ব্যান্ড ইকুয়ালাইজার আর ডাইনামিক বাস।

ভারতে Mi Neckband Bluetooth Earphones এর দাম 1,599 টাকা। 23 জুলাই বিক্রি শুরু হবে এই ডিভাইস। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে ওয়্যারলেস ইয়ারফোনটি।

আগেই জানানো হয়েছে  Mi Neckband Bluetooth Earphones  -এ থাকছে মাইক্রো আর্ক ডিজাইন। Xiaomi জনিয়েছে এই কলারের উপাদান ত্বকের সাথে সংস্পর্শে কোন সমস্যা হবে না। মাত্র 13.6 গ্রাম ওজনের এই ইয়ারফোন যেন ঘাড় থেকে পরে না যায় সেই জন্য বিশেষ ডিজাইন ব্যবহার হয়েছে।

Mi Neckband Bluetooth Earphones এ থাকছে ভয়েস কমান্ড ফিচার। এছাড়াও এই ইয়ারফোন ব্যবহার করে স্মার্টফোন থেকে গান নিয়ন্ত্রণ ও কল করা যাবে। স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সহজেই এই ইয়ারফোন থেকে কন্ঠস্বরের মাধ্যমে স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।

কানেক্টিভিটির জন্য এই ইয়ারফোনে থাকছে Bluetooth 5.0। সাথে থাকছে HFP, A2DP, HSP আর AVRCP সাপোর্ট। 10 মিটার দূর থেকে এই ইয়ারফোন ব্যবহার করা যাবে।

Advertisement

Mi Neckband Bluetooth Earphones এ থাকছে 120 mAh ব্যাটারি। Xiaomi জানিয়েছে একবার চার্জ করে আট ঘন্টা এই ইয়ারফোন ব্যবহার করা যাবে। এছাড়াও থাকছে 260 ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাক আপ। ইয়ারফোন সম্পূর্ণ জার্চ হতে দুই ঘন্টা সময় লাগবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.