স্মার্ট টিভির দুনিয়ায় নতুন নাম, আজ Motorola TV লঞ্চ সরাসরি দেখুন এখানে

সোমবার ভারতে স্মার্ট টিভি লঞ্চ করছে Motorola। ভারতে Flipkart এর সাথে হাত মিলিয়ে লঞ্চ হচ্ছে Motorola TV।

স্মার্ট টিভির দুনিয়ায় নতুন নাম, আজ Motorola TV লঞ্চ সরাসরি দেখুন এখানে

Flipkart থেকে কেনা যাবে Motorola TV

হাইলাইট
  • Motorola TV তে Android অপারেটিং সিস্টেম থাকতে পারে
  • Flipkart থেকে পাওয়া যাবে এই টিভি
  • Motorola TV এর সাথেই আজ লঞ্চ হবে Motorola E6S
বিজ্ঞাপন

সোমবার ভারতে স্মার্ট টিভি লঞ্চ করছে Motorola। Flipkart এর সাথে হাত মিলিয়ে লঞ্চ হচ্ছে Motorola TV। যদিও এই টিভি ব্র্যান্ডের সঠিক নাম জানা যায়নি এখনও। ইতিমধ্যেই Flipkart এ Motorola র স্মার্ট টিভি লঞ্চের টিজার প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে সোমবার ভারতে লঞ্চ হবে Motorola -র প্রথম স্মার্ট টিভি।

Flipkart এ প্রকাশিত টিজারে জানানো হয়েছে আজ সকাল 11 টা 30 মিনিটে Motorola স্মার্ট টিভি লঞ্চ শুরু হবে। Flipkart ওয়েবসাইট আর অ্যাপ থেকে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। স্মার্ট টিভির সাথেই সোমবার লঞ্চ হবে Motorola E6S স্মার্টফোন। দুপুর 12 টায় Motorola E6S স্মার্টফোন লঞ্চ শুরু করবে Motorola।

motorola tv teaser flipkart 1 Motorola TV

Flipkart এ Motorola TV -র টিজার প্রকাশিত হয়েছে

Motorola -র আগেও একাধিক স্মার্টফোন প্রস্তুতকারী ব্র্যান্ড ভারতে স্মার্ট টিভি লঞ্চ করেছে। ইতিমধ্যেই ভারতে একাধিক স্মার্ট টিভি বিক্রি করে Xiaomi। এছাড়াও সেপ্টেম্বরেই ভারতে আসছে  OnePlus TV। একই পথে হেঁটে সোমবার ভারতে স্মার্ট টিভি নিয়ে আসতে চলেছে Motorola। এখনও নতুন Motorola TV -র দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি।

সেপ্টেম্বরে OnePlus TV ছাড়াও ভারতে আসতে চলেছে 65 ইঞ্চি Mi TV। এই টিভিতে থাকছে একটি 4K ডিসপ্লে। 17 সেপ্টেম্বর ভারতে এই স্মার্ট টিভি লঞ্চ করবে Xiaomi।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »