নেক-ব্যান্ড ডিজাইনে লঞ্চ হল নতুন Noise Tune Flex

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 নভেম্বর 2019 17:04 IST
হাইলাইট
  • Noise Tune Flex নেক-ব্যান্ড স্টাইল ব্লুটুথ ইয়ারফোনের দাম 2,199 টাকা
  • Qualcomm CVC 8.0 প্রযুক্তি ব্যবহার হয়েছে
  • এই ইয়ারফোনে থাকছে এক জোড়া 10 মিমি ডাইনামিক ড্রাইভার

এই ইয়ারফোনে থাকছে ফ্লেক্সিবল নেকব্যান্ড

ওয়্যারলেস ইয়ারফোনের দুনিয়ায় জনপ্রিয় নাম Noise। এবার নেকব্যান্ড স্টাইলে নতুন ব্লুটুথ ইয়ারফোন লঞ্চ করল কোম্পানিটি। সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন Noise Tune Flex। নতুন Noise Tune Flex নেক-ব্যান্ড স্টাইল ব্লুটুথ ইয়ারফোনের দাম 2,199 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই ইয়ারফোন। Amazon, Flipkart আর gonoise.com থেকে বিক্রি শুরু হয়েছে নতুন Noise Tune Flex।

Noise Tune Flex এ Qualcomm CVC 8.0 প্রযুক্তি ব্যবহার হয়েছে। ভয়েস কলে সাউন্ড কোয়ালিটি উন্নতি করতে বিশেষ নয়েজ ক্যান্সেলেশন ব্যবহার হবে। থাকছে  Bluetooth 5.0 সাপোর্ট। একসাথে দুটি ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে এই ইয়ারফোন। IPX5 ওয়াটার রেজিস্ট্যান্স এই ইয়ারফোনে থাকছে এক জোড়া 10 মিমি ডাইনামিক ড্রাইভার। কোম্পানির দাবি এক চার্জে Noise Tune Flex ইয়ারফোনে 12 ঘণ্টা গান শোনা যাবে।

Advertisement

Noise Tune Flex থেকেই Siri অথবা Google Assistant ব্যবহার করা যাবে। গ্রাহকের আরামের জন্য এই ইয়ারফোনে থাকছে ফ্লেক্সিবেল নেক-ব্যান্ড। স্পেস গ্রে, টিল গ্রিন আর ব্রোঞ্জ গ্রে রঙে পাওয়া যাবে Noise Tune Flex। কল, প্লে ব্যাক ও ভলিউম নিয়ন্ত্রণের জন্য এই নেক-ব্যান্ডে আলাদা বাটন থাকছে।

ওয়্যারলেস ইয়ারফোনের বাজারে অনলাইনে জনপ্রিয় নাম Noise। Noise Shots X3 আর Noise Shots X-Buds বেশ জনপ্রিয় প্রোডাক্ট। এছাড়াও ভারতে ফিটনেস ট্র্যাকর, স্মার্টওয়াচ সহ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Noise, Noise Tune Flex, Bluetooth, earphones
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.