রবিবার বিক্রি শুরু হচ্ছে OnePlus Bullets Wireless Z

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 মে 2020 12:03 IST
হাইলাইট
  • OnePlus Bullets Wireless Z-এ থাকছে ম্যাগনেটিক কন্ট্রোল থাকছে
  • থাকছে 9.2 মিমি ডাইনামিক ড্রাইভার
  • রবিবার বিক্রি শুরু হবে

তিনটি রঙে পাওয়া যাবে OnePlus Bullets Wireless Z

এপ্রিলে লঞ্চ হয়েছিল OnePlus Bullets Wireless Z। 10 মে ভারতে এই প্রোডাক্ট বিক্রি শুরু করতে পারে OnePlus। মাত্র 10 মিনিট চার্জ করে এই ইয়ারফোনে 10 ঘণ্টা গান শোনা যাবে। সম্পূর্ণ চার্জে চলবে 20 ঘণ্টা। আগের ভার্সানের মতোই Bullets Wireless Z-এ থাকছে ম্যাগনেটিক কন্ট্রোল, কুইক পেয়ার ও কুইক সুইচ। OnePlus 8 ও OnePlus 8 Pro-র সঙ্গেই এই ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে এসেছিল চিনের সংস্থাটি।

Amazon.in ও OnePlus ওয়েবসাইট থেকে 10 মে দুপুর 12 টায় OnePlus Bullets Wireless Z বিক্রি শুরু হবে। সোমবার থেকে Flipkart সহ বিভিন্ন অনলাইন ই-কমার্স ওয়েবসাইটের সঙ্গেই অফলাইন চ্যানেল থেকেও এই প্রোডাক্ট বিক্রি শুরু করবে OnePlus। এই প্রথম Flipkart থেকে কোন OnePlus প্রোডাক্ট বিক্রি হবে। 11 মে মধ্যরাতে Flipkart থেকে পাওয়া যাবে এই ওয়্যারলেস ইয়ারফোন।

Advertisement

কোম্পানি জানিয়েছে Bullets Wireless Z-এ রয়েছে IP55 রেটিং। ফলে ঘাম ও জলে এই ইয়ারফোনের ক্ষতি হবে না। থাকছে 9.2 মিমি ডাইনামিক ড্রাইভার। গেম খেলার জন্য থাকছে লো লেটেন্সি মোড। নতুন ইয়ারফোনের ওজন 28 গ্রাম। থাকছে Bluetooth 5.0 ও Usb Type-C পোর্ট। বাক্সের মধ্যে থাকবে তিনটি সিলিকন ইয়ারবাড।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

একই ইভেন্ট থেকে মঙ্গলবার লঞ্চ হয়েছে OnePlus 8 ও OnePlus 8 Pro। OnePlus 8 Pro-র দাম শুরু হচ্ছে 899 মার্কিন ডলার (প্রায় 68,400 টাকা) থেকে। অন্যদিকে OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 699 মার্কিন ডলার থেকে। 21 এপ্রিল ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে এই দুই ফোন বিক্রি শুরু হবে। মার্কিন দুনিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে 29 এপ্রিল।যদিও ভারতে OnePlus 8 Pro ও OnePlus 8 -এর দাম ও লঞ্চের দিন প্রকাশ করেনি চিনের কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.