OnePlus Nord Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 জুন 2026 18:37 IST
হাইলাইট
  • OnePlus Nord Buds 4 কালো ও সবুজ রঙে বিক্রি হবে
  • এটি সর্বোচ্চ 52db অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) অফার করবে
  • OnePlus Nord Buds 4 মোট 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্রদান করতে সক্ষম

OnePlus Nord Buds 4 will support up to 52dB ANC

Photo Credit: OnePlus

OnePlus Nord Buds 4 আগামী সপ্তাহে ভারতে পা রাখছে। এই TWS সংস্থার Nord সিরিজের অংশ, যা অপেক্ষাকৃত কম দামে গ্রাহকদের প্রিমিয়াম সাউন্ডের অভিজ্ঞতা প্রদান করে। নতুন ইয়ারবাডটি জুন 25 লঞ্চ হবে ভারতে। এটি Nord Buds 3-এর তুলনায় একাধিক আপগ্রেডের সঙ্গে আসছে। ডিভাইসটি স্টেলার ব্ল্যাক ও অ্যাস্ট্রাল টিল কালার অপশনে উপলব্ধ হবে। এটি কানে আসার আগেই 52 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক করতে সক্ষম। এতে Nord Buds 4 Pro-এর মতো একই ব্যাটারি লাইফ এবং টাইটেনিয়ামের আবরণ-সহ অডিও ড্রাইভার দিয়ে সজ্জিত থাকবে।

OnePlus Nord Buds 4 ফিচার্স

OnePlus Nord Buds 4 পূর্বসূরীর মতো স্টাইলিশ এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে আসছে। নতুন ইয়ারবাডটি Amazon, Flipkart, Blinkit, Myntra, OnePlus ইন্ডিয়া অনলাইন স্টোর, OnePlus Store অ্যাপ, OnePlus এক্সপিরিয়েন্স স্টোর, ও নির্বাচিত পার্টনার স্টোর থেকে কেনা যাবে।

ওয়ানপ্লাস নর্ড বাডস 4 সর্বোচ্চ 52db অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC অফার করবে। এই বৈশিষ্ট্যের সৌজন্যে মডেলটি Redmi, Realme, CMF-এর মতো ব্র্যান্ডগুলির সাশ্রয়ী মূল্যের ইয়াফবাডসের সঙ্গে টক্কর নেবে। বর্তমানে বাজেট TWS-এও উন্নত ANC ফিচার পাওয়া যাচ্ছে।

Meet the all-new OnePlus Nord Buds 4, built for every beat, every binge and every day.#OnePlusNordBuds4

Get notified: https://t.co/s811QU2mQ4 pic.twitter.com/h60ix8lwMq

— OnePlus India (@OnePlus_IN) June 16, 2026

OnePlus Nord Buds 4 একাধিক লিসেনিং মোড অফার করবে। অর্থাৎ, ব্যবহারকারীরা প্রয়োজন অনুসারে স্ট্রং ANC ও ট্রান্সপারেসি মোডের মধ্যে সুইচ করতে পারবেন। অডিওর জন্য, ইয়ারবাডে 12 মিমি টাইটেনিয়াম-কোটেড ড্রাইভার ব্যবহার করা হয়েছে। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র 4.3 গ্রাম হওয়ার কারণে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।

Advertisement

Nord Buds 4 মডেলে ছয়টি মাইক্রোফোন সমন্বিত AI ক্লিয়ার কল সিস্টেম আছে। এটি ফোনে কথা বলার সময় আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে ইউজারের কন্ঠস্বরকে আরও পরিষ্কারভাবে পৌঁছে দেবে৷ এতে লো-ল্যাটেন্সি মোড যুক্ত হয়েছে। এটি 3D Spatial অডিওর সাপোর্ট নিয়ে এসেছে।

OnePlus দাবি করছে, চার্জিং কেস ও ইয়ারবাডের ব্যাটারি মিলিয়ে মোট 54 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। কোম্পনির তরফে আরও জানানো জানানো হয়েছে, মাত্র 10 মিনিটের চার্জে 11 ঘন্টা ব্যবহার করা যাবে। ইয়ারবাডটি TÜV Rheinland Battery সার্টিফিকেশনও পেয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.