OnePlus Nord Buds 4 ইন-ইয়ার ডিজাইনের সঙ্গে ভারতে আসবে ও সরাসরি কানের খালের ভিতরে প্রবেশ করবে।
Photo Credit: OnePlus
OnePlus Nord Buds 4 Pro was launched in India in May
OnePlus Nord Buds 4-এর প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ হল। সংস্থার ভারতীয় শাখা আসন্ন ইয়ারবাডের প্রচার শুরু করেছে। টিজারে ডিভাইসটির ছবিও প্রকাশ হয়েছে। ডিজাইনের দিক থেকে Nord Buds 4 Pro-এর সঙ্গে বেশ মিল রয়েছে, যা মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। এটি বর্তমানে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফলাইন রিটেল স্টোরে 3,999 টাকায় বিক্রি হচ্ছে। তবে OnePlus Nord Buds 4 বাজেট ক্রেতাদের লক্ষ্য করে আনা হবে। আর সেই কারণে দাম Pro মডেলের তুলনায় কম হবে বলে আশা করা হচ্ছে। ইয়ারবাডটির একটি আলাদা মাইক্রোসাইট ইতিমধ্যেই লাইভ হয়েছে।
ওয়ানপ্লাস সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে নর্ড বাডস 4-এর টিজার প্রকাশ করেছে। ইয়ারবাডের একটি মাইক্রোসাইট এই মুহূর্তে অ্যামাজনে লাইভ আছে। অর্থাৎ, এটি ওই শপিং প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে বিক্রির জন্য উপলব্ধ হবে। এটি টিল (Teal) কালার অপশনে লঞ্চ হবে৷ এছাড়াও, আরও রঙের বিকল্প থাকতে পারে।
The sound check starts soon. #OnePlusNordBuds4 pic.twitter.com/ApyC0XjjtN
— OnePlus India (@OnePlus_IN) June 12, 2026
টিজার অনুসারে, OnePlus Nord Buds 4 ইন-ইয়ার ডিজাইনের সঙ্গে আসবে। যার অর্থ হল এটি সরাসরি কানের খালের ভিতরে প্রবেশ করে শক্তভাবে বসে যাবে। বাইরের শব্দ কানের ভিতরে ঢুকতে পারবে না। আসন্ন ইয়ারবাডের শেষে সিলিকন ইয়ারটিপ আছে, যা উন্নত নয়েজ ক্যান্সেলেশন ও আরামদায়ক ফিট অফার করবে বলে আশা করা হচ্ছে।
ইয়ারবাডসগুলোতে তুলনামূলকভাবে ছোট স্টেম ডিজাইন দেখা গিয়েছে। প্রতিটি ইয়ারবাডে একজোড়া পোগো-পিন কানেক্টর রয়েছে, যা চার্জিং কেসের মাধ্যমে চার্জ করার জন্য ব্যবহৃত হবে। এতে টাচ বা জেসচার কন্ট্রোল ফিচার থাকতে পারে। ডিভাইসের সঙ্গে একটি পেবল-আকৃতির কেস দেখা গিয়েছে। টিজার থেকে আপাতত এই তথ্যগুলো প্রকাশ্যে এসেছে।
Nord Buds 4-এর লঞ্চ ডেট খুব শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, OnePlus Nords Buds 4 Pro-তে টাইটেনিয়াম কোটিং-সহ 12 মিমি ডাইনামিক ড্রাইভার রয়েছে। এটি spatial অডিও এবং 55 ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন অফার করে। এতে ব্লুটুথ 6.0 সাপোর্ট পাওয়া যায়।
প্রতিটি ইয়ারবাডে 62mAh ব্যাটারি আছে, যেখানে চার্জিং কেসে 530mAh ব্যাটারি বর্তমান। এটি কেসের সঙ্গে 54 ঘন্টা ব্যাটারি লাইফ অফার করে। টাইপ-সি কেবলের মাধ্যমে চার্জ হয়৷ ইয়ারবাডেস IP55 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications