OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 জুন 2026 21:09 IST
হাইলাইট
  • OnePlus Nord Buds 4 মোট 52 ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে
  • এটি 52 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্টের সঙ্গে আসছে
  • OnePlus Nord Buds 4 মডেলে টাইটেনিয়াম কোটেড অডিও ড্রাইভার আছে

OnePlus Nord Buds 4 will offer up to 52 dB active noise cancellation (ANC)

Photo Credit: OnePlus

OnePlus Nord Buds 4 আজ (জুন 25) ভারতে লঞ্চ হয়েছে। ওয়ানপ্লাসের নতুন TWS ইয়ারবাড বাজেটের মধ্যে প্রিমিয়াম সাউন্ডের অভিজ্ঞতা প্রদান করবে। এটি কানে আসার আগেই 52 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক করতে সক্ষম। আমরা প্রযুক্তিটি ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হিসেবেই চিনি। এতে টাইটেনিয়াম কোটিং-সহ অডিও ড্রাইভার, কৃত্রিম মেধা বা AI চালিত ক্লিয়ার কল টেকনোলজি, এবং 3D Spatial অডিও সাপোর্ট আছে। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র 4.3 গ্রাম হওয়ার কারণে কানে দীর্ঘক্ষণ পরে থাকলে অস্বস্তি হবে না। ডিভাইসটি IP55 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে।

OnePlus Nord Buds 4 দাম

OnePlus Nord Buds 4 ভারতে 3,299 টাকায় লঞ্চ হয়েছে। তবে লঞ্চ অফারে লিমিটেড পিরিয়ডের জন্য 3,099 টাকায় পাওয়া যাবে। এটি স্টেলার ব্ল্যাক ও অ্যাস্ট্রাল টিল কালার অপশনে উপলব্ধ হবে। ইয়ারবাডটি Amazon, Flipkart, Blinkit, Myntra, OnePlus ইন্ডিয়া অনলাইন স্টোর, OnePlus Store অ্যাপ, OnePlus এক্সপিরিয়েন্স স্টোর, ও নির্বাচিত পার্টনার স্টোরে পাওয়া যাবে।  সেল জুন 29 শুরু হচ্ছে।

OnePlus Nord Buds 4-এ 12 মিমি ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এতে ছয়টি মাইক্রোফোন সমন্বিত ক্লিয়ার কল সিস্টেম আছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দ্বারা চালিত। সংস্থার দাবি, এটি প্রতি ঘন্টায় 25 কিমি পর্যন্ত বাতাসের শব্দ কমাতে সক্ষম। ফলে ফোনে কথা বলার সময় ইউজারের কন্ঠস্বর আরও পরিষ্কারভাবে অপর প্রান্তে পৌঁছে যাবে।

ওয়ানপ্লাস দাবি করছে, ANC বন্ধ করে শুধুমাত্র নর্ড বাডস 4  ইয়ারবাড ব্যবহার করলে সর্বোচ্চ 13 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আবার চার্জিং কেস এবং ইয়ারবাডের ব্যাটারি মিলিয়ে মোট 54 ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব। তবে ANC চালু থাকলে ইয়ারবাডে 6.5 ঘন্টা ও কেস-সহ 27 ঘন্টা ব্যবহার করা যাবে।

ইয়ারবাডে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। 10 মিনিট চার্জ দিলে কেস-সহ 11 ঘন্টা ব্যবহার করা যাবে। তবে শুধু ইয়ারবাডে 4 ঘন্টা পর্যন্ত গান শুনতে পারবেন। এটি TÜV Rheinland Battery সার্টিফিকেশন পেয়েছে। নির্বাচিত ওয়ানপ্লাস স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা অবস্থায়  AI ট্রান্সলেশনের সুবিধাও মিলবে। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ব্লুটুথ 6.1, গুগল ফাস্ট পেয়ার, মাইক্রোসফট সুইফট পেয়ার, ও ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি৷ গেমিং মোডে এর ল্যাটেন্সি হল 47ms।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  2. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  3. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  4. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  6. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  7. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
  8. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  9. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  10. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.