Ray-Ban Meta 3 তিনটি ফ্রেম স্টাইলের মধ্যে বেছে নেওয়া যাবে।
Photo Credit: Meta
Ray-Ban Meta Gen 3 offers up to 9 hours of battery life
Meta নতুন Ray-Ban Meta Gen 3 এবং Meta VR Glasees লঞ্চের ঘোষণা করেছে। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিসম্পন্ন গ্লাসটি এখনও ভারতে আসেনি, কিন্তু Ray-Ban Meta Gen 3 দেশের বাজারে আসতে শুরু করেছে। Ray-Ban Meta-এর তৃতীয় প্রজন্মের স্মার্ট AI চশমা 27টি কালার এবং তিনটি স্টাইলের মধ্যে বেছে নেওয়া যাবে। এটি Zena, Wayfarer, ও Aviator ফ্রেম ডিজাইনের সঙ্গে উপলব্ধ হবে। আগের জেনারেশনের তুলনায় গ্লাসটির ব্যাটারি ব্যাকআপ 1 ঘন্টা বাড়িয়েছে মেটা। সংস্থা অডিও রেকর্ডিং এবং ক্যামেরার ক্ষমতাও উন্নত করেছে। এটি কেমন দামে এসেছে এবং কী কী ফিচার পাওয়া যাবে, জেনে নিন।
ভারতে Ray-Ban Meta Gen 3-এর দাম 44,300 টাকা থেকে শুরু হচ্ছে। চশমার Polarized ও Transitions ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 46,500 টাকা এবং 50,100 টাকা। সংস্থা গ্লোবাল মার্কেটে মোট 27টি রঙ ও লেন্সের সংমিশ্রণ অফার করছে। গ্লাসটি Ray-Ban Meta Gen 3-এর তুলনায় 5,400 টাকা বেশি দামে এসেছে।
আগের প্রজন্মের তুলনায় রে-ব্যান মেটা জেন 3 আরও বেশি ফিচার্স দিয়ে সজ্জিত। ডিভাইসটি আরও স্লিম ও আরামদায়ক ডিজাইনের সঙ্গে এসেছে। দ্রুত Meta AI ব্যবহারের জন্য এতে নতুন কাস্টমাইজেবল অ্যাকশন বাটন দেওয়া হয়েছে। মেটা দাবি করছে, তাদের নতুন চশমা একবার চার্জে সর্বোচ্চ 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে।
Ray-Ban Meta Gen 3-এর চার্জিং কেস থেকে 50 ঘন্টা অতিরিক্ত ব্যাকআপ পাওয়া যাবে। তুলনাস্বরূপ, Gen 2 এবং তার চার্জিং কেস থেকে যথাক্রমে 8 ঘন্টা ও 48 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ মেলে। ডিভাইসের অডিও রেকর্ডিং ব্যবস্থায় বড় আপগ্রেড যুক্ত হয়েছে। এতে মোট ছয়টি মাইক্রোফোন রয়েছে, যা আশেপাশের 50 শতাংশ অবাঞ্ছিত শব্দ কমাবে।
মেটা জানিয়েছে যে, তারা Dolby Atmos ক্যাপচার প্রযুক্তির সাপোর্ট যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ফলে 360 ডিগ্রি Spatial অডিওর সঙ্গে ভিডিও রেকর্ড করা যাবে। ফিচারটি এই বছরের শেষের দিকে রোলআউট হতে পারে। Ray-Ban Meta Gen 3 স্মার্ট গ্লাসে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 3K Ultra HD ভিডিও রেকর্ড করার সুবিধা আছে।
ইউজাররা হাত না ব্যবহার করেই ছবি ও ভিডিও তুলতে পারবে। তারপর সেটি সেভ করে অন্যদের সাথে শেয়ার করা যাবে। ব্যবহারকারীরা নয়া ডাইনামিক ফটোস ফিচারের সাহায্যে একটি ছবির মধ্যে থেকে সেরা ফ্রেম বেছে নিতে পারবে। মেটার অন্যান্য স্মার্ট চশমার মতো নতুন মডেলে একটি বিল্ট-ইন এলইডি লাইট রয়েছে। ফলে ছবি তুললে বা ভিডিও রেকর্ড করলে আলো জ্বলে উঠবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels