Apple AirPod কে টেক্কা দিতে ওয়্যারলেস ইয়ারফোন আনছে Realme

এবার ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করছে Realme। সম্প্রতি নতুন ডিভাইসের টিজার প্রকাশ করেছেন Realme প্রধান মাধব শেঠ। মাধব শেঠের শেয়ার করা ছবিতে Realme ইয়ারবাডে Apple AirPod এর মতো ডিজাইন দেখা গিয়েছে।

Apple AirPod কে টেক্কা দিতে ওয়্যারলেস ইয়ারফোন আনছে Realme

Photo Credit: Twitter/ Madhav Sheth

Realme ইয়ারবাডের টিজার প্রকাশ করেছেন ভারতে কোম্পানির প্রধান মাধব শেঠ

হাইলাইট
  • হলুদ রঙে লঞ্চ হবে Realme ইয়ারবাড
  • AirPod-এর মতো ডিজাইন ব্যবহার হয়েছে
  • টিজার প্রকাশ করেছে Realme
বিজ্ঞাপন

এবার ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করছে Realme। সম্প্রতি নতুন ডিভাইসের টিজার প্রকাশ করেছেন Realme প্রধান মাধব শেঠ। Realme X2 Pro আর Realme 5s লঞ্চ ইভেন্ট থেকে শীঘ্রই ভারতে ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানি। নতুন Realme ইয়ারবাডে Apple EarPod এর মতো ডিজাইন দেখা গিয়েছে। নতুন ইয়ারবাডের সাথেই ভারতে Realme XT 730G লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি।

মাধব শেঠের শেয়ার করা ছবিতে Realme ইয়ারবাডে Apple AirPod এর মতো ডিজাইন দেখা গিয়েছে। তবে সাদা রঙের পরিবর্তে এই ডিভাইসে কোম্পানির হলুদ রঙ থাকছে।

কোম্পানির তরফ থেকে প্রকাশ করা অন্য এক ছবিতে এই ইয়ারফোনে AirPod এর মতো চার্জিং কেস দেখা গিয়েছে। তবে সাদা রঙের পরিবর্তে চার্জিং কেসে কালো রঙ ব্যবহার করেছে Realme।

realme truly wireless earbuds teaser twitter realme Realme

Realme ওয়্যারলেস ইয়ারবাডের সাথে কালো রঙের চার্জিং কেস থাকছে
ছবি: Twitter/ Realme

একই ইভেন্ট থেকে ভারতে লঞ্চ হবে Realme XT 730G। সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল Realme X2। নাম বদলে ভারতে এই স্মার্টফোন লঞ্চ করবে Realme। চিনে Realme X2 ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme X2। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 30W VOOC 4.0 ফাস্ট চার্জিং।

ছবি তোলার জন্য Realme X2 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।\

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। Realme X2 এর ওজন 182 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »