25 মে ভারতে আসছে Realme Watch, সামনে এল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 মে 2020 10:51 IST
হাইলাইট
  • 25 মে লঞ্চ হবে Realme Watch
  • 1.4 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে
  • হার্টরেট ও ও রক্তে অক্সিজেনের পরিমাণ মাপতে পারবে এই স্মার্টওয়াচ

Realme Watch -এ টাচস্ক্রিন কালার ডিসপ্লে থাকছে

শীঘ্রই ভারতে আসছে Realme Watch। এটাই কোম্পানির প্রথম স্মার্টওয়াচ। চারতে লঞ্চের আগে নতুন স্মার্টওয়াচের টিজার প্রকাশ করল চিনের সংস্থাটি। সেখানে নতুন প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। থাকছে 1.4 ইঞ্চি ডিসপ্লে। বিভিন্ন  ফিটনেস ফিচারের সঙ্গেই এই ডিভাইসে থাকছে এন্টারনেইনমেন্ট অন-দ্য-গো। 25 মে ভারতে এই স্মার্টওয়াচ লঞ্চ করবে Realme। একই সঙ্গে ভারতে লঞ্চ হবে কোম্পানির প্রথম স্মার্ট টিভি।

টিজারে এই স্মার্টওয়াচের একাধিক ফিচার প্রকাশ্যে এসেছে। 1.4 ইঞ্চি টাচস্ক্রিন কালার ডিসপ্লের সঙ্গেই থাকছে একধিক ফিটনেস ফিচার। কোম্পানির দাবি এই দামে Realme Watch-এ সবথেকে বড় ডিসপ্লে থাকবে। একাধিক রঙের স্ট্র্যাপ সহ এই ফোন দেখা গিয়েছে। চাইলে নিজের মতো ওয়াচফেস তৈরি করে নেওয়া যাবে।

Advertisement

Realme Watch 

Realme Watch-এ 14 টি স্পোর্টস ট্র্যাকিং মোড থাকছে। রিয়েল টাইম হার্ট রেট মনিটরের সঙ্গেই রয়েছে 24 ঘন্টা হেলথ অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও রন্তে অক্সিজেনের মাত্রা মাপতে পারবে এই ফিটনেস ডিভাইস। Realme Link অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনের সঙ্গে এই ডিভাইস কানেক্ট করা যাবে।

Advertisement

এছাড়াও থাকছে স্মার্ট নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল। 25 মে দুপুর 12 টা 30 মিনিটে এই প্রোডাক্ট লঞ্চ করবে Realme। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই প্রোডান্ট লঞ্চ সরাসরি দেখা যাবে। Realme Watch-এ থাকবে একটি 160 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme Watch, Realme TV
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.