হার্ট রেট সেন্সর সহ ভারতে দুটি নতুন ফিটনেস ট্র্যাকার লঞ্চ করল Samsung

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুন 2019 16:37 IST
হাইলাইট
  • Samsung Galaxy Fit এর দাম 9,990 টাকা
  • Galaxy Fit e এর দাম 2,590 টাকা
  • Flipkart, Myntra আর Samsnung অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে

Samsung Galaxy Fit

ভারতে লঞ্চ হল Samsung Galaxy Fit আর Galaxy Fit e। নিজেকে আরও সুস্থ করে তোলার পথে সাহায্য করবে এই দুই ফিটনেস ট্র্যাকার। হাঁটা, দৌড়ানো ও সাইকেল চালানো রেকর্ড করা যাবে এই ফিটনেস ট্র্যাকারে। ফিটনেস ফিচার ছাড়াও Samsung Galaxy Fit আর Galaxy Fit e তে মেসেজ নোটিফিকেশন পাওয়া যাবে। থাকছে আবহাওয়ার খবর। থাকছে ডুয়াল ওয়াচ ক্লক ফেস।

Samsung Galaxy Fit আর Galaxy Fit e এর দাম

Samsung Galaxy Fit এর দাম 9,990 টাকা। কালো ও রুপালি রঙে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। Galaxy Fit e এর দাম 2,590 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ব্যান্ড।

Advertisement

অনলাইনে Flipkart, Myntra আর Samsnung অনলাইন স্টোর থেকে এই দুই ফিটোনেস ব্যান্ড পাওয়া যাবে। 25  জুন অফলাইনে বিক্রি শুরু হবে Samsung Galaxy Fit। 19 জুলাই বিক্রি শুরু হবে Galaxy Fit e।

Samsung Galaxy Fit আর Galaxy Fit e ফিচার্স

Samsung Galaxy Fit এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। হাঁটা, দৌড়ানো ও সাইকেল চালানো ট্র্যাক করতে পারবে এই ফিটনেস ব্যান্ড। হঠাৎ হার্ট রেট বেড়ে গেলে আপনাকে জানিয়ে দেবে এই ফিটনেস ব্যান্ড।

Samsung Galaxy Fit এ চলবে FreeRTOS। এর সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ। ফিটনেস ব্যান্ডের ভিতরে রয়েছে 120 mAh ব্যাটারি। এই ফিটনেস ব্যান্ডের ওজন 23 গ্রাম।

Advertisement

Samsung Galaxy Fit e

Samsung Galaxy Fit e তে রয়েছে একটি PMOLED ডিসপ্লে। এই ফিটনেস ব্যান্ডেও FreeRTOS অপারেটিং সিস্টেম চললেও থাকছে 128 KB RAM। থাকছে অ্যাকসেলেরোমিটার, হার্ট রেট সেন্সর আর Bluetooth 5.0 সাপোর্ট।

Advertisement

Galaxy Fit e তে রয়েছে 70 mAh ব্যাটারি। এক চার্জে 13 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.