টিভি থেকেই ব্যবহার করা যাবে কম্পিউটার, নতুন স্মার্ট টিভি নিয়ে এল Samsung

বিজ্ঞাপন
Ali Pardiwala, আপডেট: 9 এপ্রিল 2019 10:31 IST
হাইলাইট
  • সোমবার Unbox Magic সিরিজের অধীনে একাধিক স্মার্টটিভি লঞ্চ করেছে Samsung
  • 32 ইঞ্চি HD টিভি থেকে 82 ইঞ্চি 4K টিভি পাওয়া যাবে
  • 24,900 টাকা থেকে এই টিভিগুলির দাম শুরু হচ্ছে

24,900 টাকা থেকে Samsung এর নতুন স্মার্ট টিভি পাওয়া যাবে

ভারতে স্মার্ট টিভির বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। অবিশ্বাস্য দামে একের পর এক স্মার্ট টিভি লঞ্চ হচ্ছে ভারতে। প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলতে ভারতে একের পর এক টিভি নিয়ে আসতে শুরু করল Samsung। সোমবার Unbox Magic সিরিজের অধীনে একাধিক স্মার্ট ফিচার সহ নতুন টিভি লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কনসিউমার ইলেকট্রনিক কোম্পানিটি। 24,900 টাকা থেকে এই টিভিগুলির দাম শুরু হচ্ছে। নতুন সিরিজে 32 ইঞ্চি HD টিভি থেকে 82 ইঞ্চি 4K টিভি পাওয়া যাবে।

নতুন টিভিতে একাধিক পার্সোনাল কম্পিউটিং ফিচার যোগ করেছে Samsung। এছাড়াও মিউজিক সিস্টেম হিসাবে এই টিভি ব্যবহার করা যাবে। স্মার্টফোন থেকে সহজেই ছবি ও ভিডিও দেখা যাবে নতুন Unbox Magic সিরিজের টিভিগুলিতে। অন্যান্য স্মার্ট টিভির মতোই এই টিভিতেও Netflix, Amazon Prime Video, YouTube এর মতো অ্যাপ প্রি-ইন্সটলড থাকবে এই টিভিগুলিতে।

অনলাইন ও অফলাইনে Samsung এর নতুন স্মার্ট টিভিগুলি কেনা যাবে। Unbox Magic সিরিজ ছাড়াও সম্প্রতি NU6100 সিরিজে ভারতে 4K টিভি লঞ্চ করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 43 ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চি ডিসপ্লের এই টিভিগুলির দাম শুরু হচ্ছে 41,900 টাকা থেকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung TV, Smart Tv
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.