নতুন অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলিং হেডফোন নিয়ে এল Sony

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 ফেব্রুয়ারি 2020 16:32 IST
হাইলাইট
  • এই হেডফোনে 35 ঘণ্টা গান শোনা যাবে
  • অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন থাকছে
  • দুটি 25 মিমি ডাইনামিক ড্রাইভার ব্যবহার করেছে Sony

Sony WH-H910N -এর দাম 21,990 টাকা

Sony হেডফোনের নাম শুনলেই বেশিরভাগ মানুষের মনে সবার প্রথমে Sony WH-1000XM3 নাম আসে। এটাই কোম্পানির ফ্ল্যাগশিপ হেডফোন। সম্প্রতি বিভিন্ন আকর্ষণীয় ফিচার সহ তুলনামূলক কম দামেও ওয়্যারলেস হেডফোন নিয়ে আসছে জাপানের কোম্পানিটি। এর মধ্যেই অন্যতম Sony WH-H910N। শুক্রবার ভারতে এই ওয়্যারলেস হেডফোন বিক্রি শুরু হয়েছে।

Sony WH-H910N -এর দাম 21,990 টাকা। ভারতে শুধুমাত্র Flipkart থেকে এই ওয়্যারলেস হেডফোন কেনা যাবে। বিশ্বব্যাপী পাঁচটা রঙে এই হেডফোন বিক্রি হলেও ভারতে শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে Sony WH-H910N। ওভার দ্যা ইয়ার ডিজাইনের এই হেডফোনে থাকছে Bluetooth V5.0 কানেক্টিভিটি। অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন ছাড়াও এই হেডফোনে SBC, AAC ও LDAC কোডেক সাপোর্ট থাকছে।

Advertisement

এসে গেল নতুন Sony Walkman; টাচস্ক্রিন ছাড়াও থাকছে এই ফিচারগুলি

সম্পূর্ণ চার্জে এই হেডফোনে 35 ঘণ্টা গান শোনা যাবে। মাত্র 10 মিনিট চার্জে 2.5 ঘণ্টা চলবে এই হেডফোন। মিউজিক প্লে-ব্যাক, ফোন কল, ভয়েস অ্যাসেস্ট্যান্ট ব্যবহারের জন্য বিশেষ টাচ কন্ট্রোল থাকছে। নতুন ওয়্যারলেস হেডফোনে দুটি 25 মিমি ডাইনামিক ড্রাইভার ব্যবহার করেছে Sony। এই হেডফোনে 5 - 40,000 Hz  তরঙ্গদৈর্ঘ্যের আওয়াজ শোনা যাবে।

2017 সালে WH-1000XM2 এর সঙ্গে লঞ্চ হয়েছিল Sony WH-H900N। সেই হেডফোনের উত্তরসূরি নতুন Sony WH-H910N। শীঘ্রই কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ হেডফোন WH-1000XM4 লঞ্চের কথা থাকলেও তুলনামূলক কম দামে নতুন এই হেডফোন ভারতের গ্রাহকদের নজর কাড়বে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Sony, Active noise cancellation, Headphones, Bluetooth
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.