জনপ্রিয়তায় এক নম্বরে, ছয় মাসে কত Mi Band 3 বিক্রি করেছে Xiaomi?

Mi Band 3 তে থাকবে 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে এই ডিসপ্লে প্ল্যানেলেই দেখা যাবে ইনকামিং কল ও টেক্সট নোটিফিকেশান। এর সাথেই দেখা যাবে সময়, কত পা হেঁটেছেন, হার্ট রেট কাউন্ট ইত্যাদি।

জনপ্রিয়তায় এক নম্বরে, ছয় মাসে কত Mi Band 3 বিক্রি করেছে Xiaomi?

Mi Band 3 এর দাম 1,999 টাকা

হাইলাইট
  • 2018 সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Mi Band 3
  • Mi Band 3 তে রয়েছে 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে
  • এক চার্জে 20 দিন চলবে এই ফিটনেক ব্যান্ড
বিজ্ঞাপন

2018 সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Mi Band 3। অনলাইনে ও অফলাইনে বিক্রি শুরু হয়েছে এই ফিটনেস ব্যান্ড। ভারতে Mi Band 3 বিক্রিতে অভুতপূর্ব সারা মিলেছে। Xiaomi জানিয়েছে লঞ্চের ছয় মাসের মধ্যে দশ লক্ষ Mi Band 3 বিক্রি হয়েছে। Mi Band 3 এর এই বিশান সাফল্যে হাত ধরে ভারতে এক নম্বর ওয়্যারেবেল কোম্পানির শিরোপা ছিনিয়ে নিয়েছে চিনের কোম্পানিটি। সম্প্রতি ট্যুইটারে এই ঘোষণা করেছে Xiaomi।

Mi Band 3 তে থাকবে 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে এই ডিসপ্লে প্ল্যানেলেই দেখা যাবে ইনকামিং কল ও টেক্সট নোটিফিকেশান। এর সাথেই দেখা যাবে সময়, কত পা হেঁটেছেন, হার্ট রেট কাউন্ট ইত্যাদি। এই ডিসপ্লের রেসোলিউশান 128x80 পিক্সেলস। নতুন Mi Band 3 তে থাকবে হার্ট রেট (PPG) সেন্সার। রাতে কেমন ঘুম হল Mi Band 3 এর মাধ্যমেই তা জেনে যেতে পারবেন। নতুন এই ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকবে একটি 110 mAh ব্যাটারি। প্রসঙ্গত Mi Band 2 এ ব্যাবহার হয়েছিল 70 mAh ব্যাটারি। আর কোম্পানি জানিয়েছে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে Mi Band 3 তে।

কানেক্টিভিটির জন্য এই ফিটনেস ব্যান্ডে রয়েছে Bluetooth 4.2। প্রায় সব Android ও iOS ডিভাইসের সাথেই কাজ করবে Mi Band 3। এছাড়াও এই প্রথম NFC কানেক্টিভিটি দেখা গেল Mi Band 3 এ। স্ট্র্যাপ সহ Mi Band 3 এর ওজন মাত্র 20 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »