20 দিন ব্যাটারি ব্যাক আপ, কালার ডিসপ্লে সহ লঞ্চ হল Mi Band 4

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুন 2019 14:40 IST
হাইলাইট
  • মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Mi Band 4
  • একবার চার্জে 20 দিন চলবে Mi Band 4
  • ফিটনেস ব্যান্ডের প্রধান আকর্ষণ কালার AMOLED ডিসপ্লে

Mi Band 4 এর দাম 169 ইউয়ান

মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Mi Band 4। এই ফিটনেস ব্যান্ডের প্রধান আকর্ষণ কালার AMOLED ডিসপ্লে। 2.5D কার্ভড ডিসপ্লের সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। চিনে এই ব্যান্ড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

Mi Band 4 এর দাম

চিনে Mi Band 4 এর দাম 169 ইউয়ান (প্রায় 1,700 টাকা)। NFC ভেরিয়েন্ট কিনতে 229  ইউয়ান (প্রায় 2,300 টাকা) খরচ হবে। এছাড়াও একটি মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশনে পাওয়া যাবে এই ফিটোনেস ব্যান্ড।

Advertisement

Mi Band 4 স্পেসিফিকেশন

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন 120x240 পিক্সেলস। ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস।  নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট। এছাড়াও মাইক্রোফোনের সাহায্যে Mi Band 4 এ ভয়েস কমান্ড কাজ করবে।

Mi Band 4 এ থাকছে পেমেন্ট সাপোর্ট

Advertisement

সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। এর ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে Mi Band 4। সাঁতার কাটার সময় ক্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড। Mi Band 4 এ থাকছে পেমেন্ট সাপোর্ট। ফিটনেস ব্যান্ডে কিউ আর কোড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

Mi Band 4 এ রয়েছে একটি মাইক্রোফোন। এর সাহায্যে নতুন ফিটনেস ব্যান্ডে ভয়েস কমান্ড কাজ করবে। Mi Band 4 এ থাকছে 77 টি ওয়াচ ফেস। Xiaomi জানিয়েছে একবার চার্জে 20 দিন চলবে Mi Band 4।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.