আগামী সপ্তাহে ভারতে আসছে Mi Band 4, কোথায় পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড?

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। শুধুমাত্র Amazon.in থেকে এই ফিটনেস ব্যান্ড পাওয়া যাবে।

আগামী সপ্তাহে ভারতে আসছে Mi Band 4, কোথায় পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড?

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে

হাইলাইট
  • Mi Band 4 এর প্রধান আকর্ষণ কালার AMOLED ডিসপ্লে
  • থাকছে 20 দিন ব্যাটারি ব্যাক আপ
  • 17 সেপ্টেম্বর লঞ্চ হবে Mi Band 4
বিজ্ঞাপন

17 সেপ্টেম্ব্র ভারতে আসছে Mi Band 4। গত জুন মাসে চিনে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছিল Xiaomi। ভারতে শুধুমাত্র Amazon.in থেকে এই ফিটনেস ব্যান্ড পাওয়া যাবে। ইতিমধ্যেই Mi Band 4 এর জন্য আলাদা পেজ তৈরী করেছে Amazon.in। Amazon ছাড়াও ভারতে Mi.com আর Mi Home থেকে কেনা যাবে এই ফিটনেস ব্যান্ড। Mi Band 4 ছারাও 17 সেপ্টেম্বর ভারতে 65 ইঞ্চি Mi TV লঞ্চ করবে বেজিং এর কোম্পানিটি।

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন 120x240 পিক্সেলস। ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস।  নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট। এছাড়াও মাইক্রোফোনের সাহায্যে Mi Band 4 এ ভয়েস কমান্ড কাজ করবে।

সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। এর ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে Mi Band 4। সাঁতার কাটার সময় ক্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড। Mi Band 4 এ থাকছে পেমেন্ট সাপোর্ট। ফিটনেস ব্যান্ডে কিউ আর কোড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

Mi Band 4 এ রয়েছে একটি মাইক্রোফোন। এর সাহায্যে নতুন ফিটনেস ব্যান্ডে ভয়েস কমান্ড কাজ করবে। Mi Band 4 এ থাকছে 77 টি ওয়াচ ফেস। Xiaomi জানিয়েছে একবার চার্জে 20 দিন চলবে Mi Band 4।

চিনে Mi Band 4 এর দাম 169 ইউয়ান (প্রায় 1,700 টাকা)। NFC ভেরিয়েন্ট কিনতে 229  ইউয়ান (প্রায় 2,300 টাকা) খরচ হবে। যদিও ভারতে  NFC ভেরিয়েন্টে Mi Band 4 লঞ্চের সম্ভাবনা কম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  2. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  3. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  4. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  5. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  6. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  7. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  8. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  9. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  10. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »