নতুন স্মার্ট স্পিকার ও রাউটার লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 ডিসেম্বর 2019 12:15 IST
হাইলাইট
  • চারটি রঙে পাওয়া যাবে নতুন স্মার্ট স্পিকার
  • থাকছে ভয়েস রিকগনিশন প্রযুক্তি
  • এই প্রথম রাউটার লঞ্চ করল Redmi

মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Redmi AI Speaker Play আর Redmi Router AC2100

সম্প্রতি চিনে নতুন Redmi K30 স্মার্টফোন আর RedmiBook 13 ল্যাপটপ লঞ্চ করেছে Xaiomi। একই ইভেন্ট থেকে একটি স্মার্ট স্পিকার ও একটি রাউটার লঞ্চ করেছে বেজিংয়ের কোম্পানিটি। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Redmi AI Speaker Play আর Redmi Router AC2100। কোম্পানির প্রথম স্মার্ট স্পিকারে থাকছে ভয়েস রিকগনিশন ফিচার। অন্যদিকে এই প্রথম AC 2100 রাউটার লঞ্চ করল চিনের কোম্পানিটি। এই রাউটারে থাকছে হাই ফ্রিকোয়েন্সি সিগনাল অ্যাম্পলিফায়ার।

Redmi AI Speaker Play আর Redmi Router AC2100 এর দাম

Redmi AI Speaker Play এর দাম 79 ইউয়ান (প্রায় 800 টাকা)। Redmi Router AC2100 এর দাম 169 ইউয়ান (প্রায় 1,700 টাকা)। 12 ডিসেম্বর এই দুই প্রোডাক্ট বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই চিনে শুরু হয়েছে প্রি-অর্ডার। ভারতে কবে নতুন প্রোডাক্টগুলি লঞ্চ হবে জানা যায়নি।

Redmi AI Speaker Play ফিচার্স

Redmi AI Speaker Play তে থাকছে 5W স্পিকার। থাকছে ডটেড মেশ ডিজাইন। উপরে থাকছে পাঁচটা এলইডি। কোম্পানির নিজস্ব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে এই স্মার্ট স্পিকার চলবে। মোট 1,400 টা আলাদা কাজ করতে পারবে এই স্পিকার। Xiaomi, Phillips সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ডিভাইস এই স্পিকার থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

Redmi Router AC2100

এটা Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম রাউটার। এই প্রথম AC2100 রাউটার লঞ্চ করল Xiaomi। এই রাউটারে থাকছে 2.4GHz+5GHz ডুয়াল ব্যান্ড সাপোর্ট। কোম্পানির দাবি নতুন রাউটারে একসাথে 128টা ডিভাইস কানেক্ট করা যাবে। ভালো নেটওয়ার্ক কভারেজের জন্য থাকছে ছয়টি হাই পারফর্মেন্স সিগনাল অ্যামপ্লিফায়ার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.