আরও সহজ অনলাইন শপিং! দ্রুত ঋণ দেবে Amazon Pay Later

Amazon Pay Later পরিষেবার মাধ্যমে ভারতীয় নাগরিকদের কাছে অনলাইনে কেনাকাটা আরও সহজ করে দিতে চাইছে মার্কিন সংস্থাটি।

আরও সহজ অনলাইন শপিং! দ্রুত ঋণ দেবে Amazon Pay Later

Amazon Pay Later থেকে অনলাইন শপিং ছাড়াও বিল পেমেন্ট করা যাবে

হাইলাইট
  • Amazon Pay Later এর মাধ্যমে ঋণ পাওয়া যাবে
  • আগে নির্বাচিত গ্রাহকরা এই ফিচভার ব্যবহার করতে পারতেন
  • জলদি টাকা ফিরিয়ে দিলে অতিরিক্ত খরচ হবে না
বিজ্ঞাপন

ভারতে এল Amazon-এর ক্রেডিট সার্ভিস। Amazon Pay EMI-এর নাম বদলে হাজির হয়েছে Amazon Pay Later। 2018 সালে প্রথম এই পরিষেবা শুরু হলেও সম্প্রতি নাম বদলেছে মার্কিন কোম্পানিটি। এই পরিষেবা ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিল পেমেন্টের সময় গ্রাহককে ঋণ দেবে সংস্থাটি। এছাড়াও একই মাসে টাকা ফিরিয়ে দিলে অতিরিক্ত খরচ করতে হবে না। ১২ মাসের ইএমআইয়ের মাধ্যমে বড় অঙ্গের জিনিস কেনার সুযোগ থাকছে।

Amazon Pay Later পরিষেবার মাধ্যমে ভারতীয় নাগরিকদের কাছে অনলাইনে কেনাকাটা আরও সহজ করে দিতে চাইছে মার্কিন সংস্থাটি। এর ফলে Amazon থেকে যে কোন প্রোডাক্ট কিনে পরে শোধ করা যাবে। এছাড়াও থাকছে 12 মাসের মাসিক কিস্তিতে কেনাকাটার সুযোগ। এই জন্য প্রতি মাসে 1.5 শতাংশ থেকে 2 শতাংশ সুদ দিতে হবে। যদিও কয়েকটি জিনিসে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাওয়া যাবে।

Amazon থেকে কেনাকাটা ছাড়াও মাসিক বিল পেমেন্টেও ঋণ পাওয়া যাবে। ইলেকট্রিক বিল, জলের বিল, মোবাইল বিল জমা ও রিচার্জ করা যাবে। এছাড়াও মুদিখানা ও শাকসবজি কেনাকাটা করতে পারবেন। শুধুমাত্র গয়না, আমাজন গিফট কার্ড, আমাজন পে ব্যালেন্স ও গ্লোবাল স্টোর থেকে কেনাকাটা ছাড়া Amazon.in থেকে সব প্রোডাক্টেই Amazon Pay Later এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

শীঘ্রই UPI পেমেন্ট আনছে Realme

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

2018 সালে Amazon Pay EMI শুরুর সময় এই পরিষেবার সুবিধা পেতে অন্তত 8,000 টাকার কেনাকাটা করতে হতো। পরে তা কমিয়ে 3,000 টাকা করেছিল মার্কিন সংস্থাটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »