Facebook Messenger এর নতুন ফিচারে সুস্থ থাকবে চোখ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জানুয়ারী 2019 15:25 IST
হাইলাইট
  • গত বছর Messenger এ ডার্ক মোড নিয়ে আসার কথা জানিয়েছিল Facebook
  • নির্দিষ্ট কিছু দেশের গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারছেন।
  • এই ফিচারে Messenger ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে

সম্প্রতি টুইটারে ডার্ক মোডে Facebook Messenger এর একটি স্ক্রিন শট প্রকাশিত হয়েছে

Photo Credit: Twitter/ Jane Manchun Wong

সম্প্রতি Facebook Messenger এর ডিজাইন ঢেলে সাজানো হয়েছিল। ইতিমধ্যেই সেই ডিজাইন পৌঁছেছে গ্রাহকের মোবাইলে। গত বছর Messenger এ ডার্ক মোড নিয়ে আসার কথা জানিয়েছিল Facebook। এবার সেই ফিচার পরীক্ষা শুরু করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট। একাধিক দেশে এই ফিচার পেয়েছেন গ্রাহকরা।

সম্প্রতি টুইটারে ডার্ক মোডে Facebook Messenger এর একটি স্ক্রিন শট প্রকাশিত হয়েছে। কিন্তু এখন নির্দিষ্ট কিছু দেশের গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারছেন।

নতুন এই ফিচারে Messenger ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে। এর ফলে যেমন Messenger ব্যবহারের সময় ফোনের ব্যাটারি কম খরচ হবে, একই ভাবে উজ্জ্বল আলোর হাত থেকে রেহাই পাবে চোখ। Facebook Messenger ব্যবহারের সময় চোখে কম চাপ পড়বে।

আগে সেপ্টেম্বর মাসে এক রিপোর্টে এই ফিচারের খবর পাওয়া গিয়েছিল। এখনও স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছায়নি। এই মুহুর্তে সারা বিশ্বে 130 কোটি গ্রাহক Messenger ব্যবহার করেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Facebook Messenger
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.