কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 21 জুলাই 2026 12:49 IST
হাইলাইট
  • ফ্রান্স 15 বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করছে
  • ফ্রান্সের পার্লামেন্ট এই সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছে
  • নতুন বিলে স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব

France approves social media ban For children Under 15

Photo Credit: Unsplash/ Mariia Shalabaieva

অস্ট্রেলিয়া ও ব্রিটেনের পথে হেঁটে কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ করতে চলেছে ফ্রান্স (France)। ডিজিটাল যুগে সবার কাছে যে স্মার্টফোন থাকবে, তা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ছোটরা যে হারে মুঠোফোনে আসক্ত হচ্ছে ও ঘন্টার পর ঘন্টা সমাজমাধ্যমে বুঁদ হয়ে পড়ে থাকছে, তাতে চিন্তা বাড়ছে অভিভাবকদের। তাই এবার ফ্রান্স সরকার 15 বছরের কম বয়সিদের জন্য Facebook, Instagram, এবং TikTok-এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ফ্রান্সের পার্লামেন্ট এই সংক্রান্ত বিল অনুমোদন করেছে। চলতি বছর থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে।

ফ্রান্সে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফ্রান্সের তথ্যপ্রযুক্তি মন্ত্রী এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির একটি তালিকা তৈরি করবেন, যেগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এছাড়াও, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে সরকার অনুমোদিত এজ ভেরিফিকেশন সিস্টেম বা বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে।

15 বছরের কম বয়সিরা যাতে সোশ্যাল মিডিয়াতে নতুন অ্যাকাউন্ট খুলতে না পারে বা বিদ্যমান অ্যাকাউন্ট ব্যবহার না করতে পারে, তা নিশ্চিত করবে ওই বয়স যাচাই ব্যবস্থা। AP-এর রিপোর্টে বলা হয়েছে, বিলে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে৷ সেটি হল, হাই স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, তিনি চান আগামী সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই নতুন নিয়ম কার্যকর করা হোক। প্রস্তাবিত বিলটি যদি পার্লামেন্টে নতুন আইনে পরিণত হয়, তাহলে ফ্রান্স সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ চালু করা দেশগুলির সঙ্গে একই সারিতে বসবে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া 2025 সালের ডিসেম্বরে 16 বছরের কম বয়সি শিশুদের জন্য দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই নজির গড়ে তারা। অন্য দিকে, ব্রিটেনেও 16 বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্তের পিছনে শিশুদের সার্বিক কল্যাণ মূল লক্ষ্য বলে জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

Advertisement

এছাড়াও, কিশোর-কিশোরীদের যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে দেশটি। ব্রিটিশ সরকার 16 এবং 17 বছর বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়াতে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্ফু চালুর প্রস্তাব দিয়েছে। এটি ডিফল্টভাবে চালু হবে। তবে মধ্যরাতের পর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাইলে অ্যাপের সেটিংস পরিবর্তন করার সুযোগও দেওয়া হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.