এবার শুধুমাত্র দরকারি ইমেলেই নোটিফিকেশান পাঠাবে Gmail

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জুন 2018 17:39 IST
হাইলাইট
  • iOS এর অন্য নতুন এই ফিচার লঞ্চ করল Gmail
  • শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইমেল আসলেই আপনার ফোনে নোটিফিকেশান পাঠাবে Gmail
  • ভবিষ্যতে Android ডিভাইসেও এই আপডেট আসবে বলে জানা গিয়েছে

এবার থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইমেল আসলেই আপনার ফোনে নোটিফিকেশান পাঠাবে Gmail। iOS এর অন্য নতুন এই ফিচার লঞ্চ করল Google এর ইমেল অ্যাপ। মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে Gmail নতুন এই ফিচার লঞ্চ করেছে। এর ফলে এবার থেকে স্প্যাম ইমেল ঢুকলে আপনাকে নোটিফিকেশান পাঠিয়ে বিরক্ত করবে না Gmail। নতুন এই আপডেট আর কিছুদিনের মধ্যেই বাজারে আসবে। ভবিষ্যতে Android ডিভাইসেও এই আপডেট আসবে বলে জানা গিয়েছে। এপ্রিল মাসেই এই ফিচারের কথা জানিয়েছিল Google। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে বিভিন্ন অপ্রয়োজনীয় নিউজলেটার থেকে অব্যাহতি পাওয়ার উপায় লঞ্চ করার কথা জানিয়েছিল কোম্পানি।

 

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে গুগল ঠিক করে ফেলবে কোন ইমেলটি আপনার জন্য প্রয়োজনীয় আর কোনটি নয়। এই ফিচার এনেবেল করার জন্য iOS-এ Gmail অ্যাপে Settings এর মধ্যে Notification বিভাগে ‘High Priority Ony’ সিলেক্ট করতে হবে। এছাড়াও ডিফল্ট স্ক্রিনেই অ্যাপ আপনাকে নতুন এই ফিচার ব্যবহারের জন্য সুপারিশ করবে।

Advertisement

 

আগামী তিন দিনের মধ্যেই নতুন এই ফিচার লঞ্চ করার কথা জানিয়েছে Google। তবে নতুন এই ফিচার ব্যবহারের জন্য iOS এ আপনার Gmail অ্যাপ আপডেট করতে হবে।

Advertisement

 

এর আগেও নোটিফিকেশানে বদল এনেছিল Gmail। ইতিমধ্যেই নোটিফিকেশানে ইমেল স্নুজ অপশান এনেছে Gmail। এছাড়াও কোম্পানির আর এক ইমেল ক্লায়েন্ট অ্যাপ Inbox দিয়ে ইতিমধ্যেই শুধুমাত্র প্রয়োজনীয় ইমেল এর নোটিফিকেশান পাওয়া যায়। এর আগে এপ্রিল মাসে Gmail এ ডিজাইনে আমুল পরিবর্তন এনেছিল Gmail। এছাড়াও এখন থেকে এক ক্লিকে যেকোন নিউজলেটার থেকে আনসাবস্ক্রাইব করা সম্ভব।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Gmail for iOS, Gmail, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  2. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  3. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  4. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  5. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  6. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  7. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  8. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  9. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  10. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.