এটাই ভারতবাসীর সবথেকে প্রিয় বিনোদন অ্যাপ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুলাই 2019 18:39 IST

বিনোদনের জন্য 79 শতাংশ ভারতবাসী নিজের ফোনে আলাদা অ্যাপ ডাউনলোড করেন। অর্থাৎ প্রত্যেক চার ভারতবাসীর মধ্যে তিনজন বিনোদনের জন্য আলাদা করে অ্যাপ ডাউনলোড করেন। বৃহস্পরিবার প্রকাশিত এক রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।

ভারতবাসীর ফোনে সবথেকে জনপ্রিয় ‘ওভার দ্য টপ' বিনোদন অ্যাপ Hotstar। 49 শতাংশ গ্রাহক নিজের ফোনে এই বিনোদনের জন্য এই অ্যাপ ডাউনলোড করেছেন।

“গত কয়েক বছর ধরেই ভারতে এই ধরনের বিনোদন অ্যাপ গুলির সাথে হাত মিলিয়ে প্ল্যান নিয়ে আসছে টেলিকম সংস্থা ও স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি। এর পরেই ভারতে ‘ওভার দ্য টপ' বিনোদন অ্যাপ এর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে।” techARC প্রকাশিত রিপোর্টে এই কথা জানানো হয়েছে।

“নিঃসন্দেহে ভারতে কম দামে 4G পরিষেবা এই ধরনের অ্যাপগুলিকে জনপ্রিয় করেছে। এছাড়াও নতুন স্মার্টফোনের ফুল স্ক্রিনে ভিশিও দেখার অভিজ্ঞতা, দুর্দান্ত ব্যাটারি আর স্টেরিও সাউন্ড এই অ্যাপগুলিকে জনপ্রিয় করতে সাহায্য করেছে।” জানিয়েছেন techARC এর প্রতিষ্ঠাতা ফৈসাল কাউসা।

ক্রিকেট খেলার জন্য ভারতে Hotstar এই বিপুল পরিমান জনপ্রিয়তা পেয়েছে।

Advertisement

ভারতে Netflix এর থেকে বেশি মানুষের ফোনে Amazon Prime Video অ্যাপ ইন্সটল রয়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে। গোটা দেশে 15 শতাংশ স্মার্টফোন গ্রাহকের ফোনে Amazon Prime আর 13 শতাংশ স্মার্টফোন গ্রাহকের ফোনে Netflix ইনস্টল রয়েছে।

কিছু স্মার্টফোন প্রস্তুওকারী সংস্থার সাথে হাত মিলিয়ে ফোন বিক্রি করার সময় Amazon Shopping আর Amazon Prime Video -এর মতো অ্যাপগুলি ইনস্টল করে দেয় মার্কিন ই-কমার্স কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Hotstar, Amazon Prime Video, Netflix
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.