ভারতে আচমকা নিষিদ্ধ Telegram অ্যাপ, সরকারের সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 জুন 2026 12:11 IST
হাইলাইট
  • Telegram সাময়িকভাবে ভারতে ব্যান করার সিদ্ধান্ত নিল সরকার
  • জুন 30 পর্যন্ত মেসেজ এডিটিং ফিচার বন্ধ থাকবে
  • NEET UG 2026 রি-টেস্ট সুষ্ঠভাবে সম্পন্ন করতে এমন নির্দেশ

Telegram will be banned in India Till June 22

Photo Credit: Unsplash / Rubaitul Azad

Telegram অ্যাপ দেশজুড়ে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জুন 21 নিট ইউজি 2026 (NEET UG) পুনঃপরীক্ষা হওয়ার কারণে জুন 22 পর্যন্ত ভারতে মেসেজিং অ্যাপটির পরিষেবা বন্ধ থাকবে। নিট পরীক্ষা বাতিল হওয়ার মূল কারণ ছিল টেলিগ্রামে প্রশ্নফাঁসের ঘটনা। পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য এবার নিরাপত্তায় আর কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত কারসাজি রুখতে গোটা দেশে টেলিগ্রাম সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছে। বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে NEET UG  রি-টেস্টের প্রশ্নপত্র এবং উত্তরপত্র বায়ুসেনার তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার ঘেরাটোপে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। 

NEET (UG) 2026 রি-এক্সামের আগে Telegram গোটা দেশে ব্যান

কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক ইনফরমেশন টেকনোলজি আইন 2000-এর ধারা 69A অনুযায়ী জুন 22 পর্যন্ত টেলিগ্রাম ব্যান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে নিটে (ইউজি) পুনঃপরীক্ষার জন্য টেলিগ্রাম অ্যাপের পরিষেবা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)।

এছাড়াও, ভারত সরকার জুন 30 পর্যন্ত রাশিয়ান মেসেজিং প্ল্যাটফর্মটিকে মেসেজ এডিট করার সুবিধা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।অর্থাৎ, ব্যবহারকারীরা আগে পাঠানো বা পোস্ট করা বার্তা এডিট করতে পারবে না। পরীক্ষা নিয়ামক সংস্থা জানিয়েছে, অতীতে ফিচারটির অপব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো ঘটনার দাবি ছড়ানো হচ্ছিল। 

বর্তমানে এডিট করলেও বার্তার মূল সময় বা টাইমস্ট্যাম্প অপরিবর্তিত থাকে। নতুন মিডিয়া ফাইল যুক্ত করলেও এডিটের নির্দিষ্ট সময় দেখা যায় না। কিন্তু নতুন নির্দেশের পর বার্তা পরিবর্তন করে বিভ্রান্তি সৃষ্টি বা প্রমাণ লুকানো কঠিন হবে। 

এনডিটিভি-এর প্রতিবেদন অনুসারে, মেসেজ এডিটিং ফিচারের মাধ্যমে বেশ কিছু অসাধু ব্যক্তি বা টেলিগ্রাম চ্যানেল ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ তৈরি করেছিল। এনটিএ-র ব্যাখ্যা, পরীক্ষার আগে গ্রুপে একটি পোস্ট করা হত। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই পুরনো পোস্ট এডিট করে আসল প্রশ্নপত্র বা তার কপি সংযুক্ত করা হতো।

Advertisement

টেলিগ্রামে পোস্টের মূল টাইমস্ট্যাম্প একই থাকার ফলে মনে হতো যে, পরীক্ষার আগেই প্রশ্নপত্র সংশ্লিষ্ট চ্যানেলে ফাঁস হয়েছে। এই কারণেই মাসের শেষ তারিখ পর্যন্ত টেলিগ্রামে মেসেজ এডিট করার বৈশিষ্ট্য বন্ধ করা থাকবে।

সরকারের এমন পদক্ষেপে সাধারণ ব্যবহারকারীরা  অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই NTA বলেছে, টেলিগ্রাম ব্যানের নির্দেশ শুধু নিট ইউজি পরীক্ষার সময়কাল ঘিরে থাকবে এবং জুন 22 নিষেধাজ্ঞা উঠে যাবে। মেসেজ এডিটিং ফিচারে সাময়িক স্থগিতাদেশ নতুন মেসেজ সেন্ড বা রিসিভের উপর কোনও প্রভাব ফেলবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Telegram, NEET UG 2026, NTA, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  2. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  3. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  4. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  5. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  6. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  7. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  8. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  9. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  10. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.