OpenAI আনল নতুন GPT Live মডেল, এবার বন্ধুর মতো মন দিয়ে শুনবে ও কথা বলবে ChatGPT

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 জুলাই 2026 13:53 IST
হাইলাইট
  • GPT Live একই সময়ে কথা শুনতে ও বলতে পারবে
  • ChatGPT-এর সঙ্গে কথাবার্তা আরও মানবসুলভ ও স্বাভাবিক লাগবে
  • OpenAI ধাপে ধাপে বিশ্বজুড়ে নতুন GPT Live রোলআউট করছে

GPT Live can hear you and respond simultaneously

Photo Credit: OpenAI

OpenAI নিয়ে এল GPT Live, যা একটি নতুন ভয়েস মডেল। ভয়েস মোডে ChatGPT-এর সঙ্গে কথা বলার সুবিধা একেবারে নতুন নয়। কিন্তু AI সংস্থা দাবি করছে, GPT Live-এর সাহায্যে চ্যাটজিপিটি মানুষের মতো কথা শুনবে এবং বলবে। আপনার মনে হবে, কোনও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নয়, একজন সত্যিকারের রক্তমাংসের মানুষের সাথে কথোপকথন করছেন। পূর্বে ChatGPT Voice-এ আপনাকে কথা শেষ করতে হত, তারপর AI উত্তর দিত। চ্যাটজিপিটি-কে আরও মানবসুলভ করে তুলতে জিপিটি লাইভ ফুল ডিপ্লেক্স আর্কিটেকচার প্রযুক্তির সঙ্গে এসেছে। সহজ কথায় বললে, এটি একই সময়ে কথা শুনতে ও বলতে পারবে।

OpenAI লঞ্চ করল নতুন ভয়েস মডেল GPT Live

বাস্তবে আমরা যখন কারও কথা শুনি, তখন মাঝেমধ্যে হুম, ঠিক আছে, তারপর বা আচ্ছা বলি। এতে বক্তা বুঝতে পারেন, আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনছি। ওপেনএআই দাবি করছে, জিপিটি লাইভ একইভাবে মানুষের মতো কথার মাঝে ছোট ছোট প্রতিক্রিয়া দেবে। কথা বলতে বলতে কয়েক সেকেন্ড থেমে গেলেও সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া শুরু করবে না।

পূর্বে বেশিরভাগ ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিরতিকেই কথার শেষ হিসেবে ধরে নিয়ে উত্তর দিত। তবে অত্যাধুনিক GPT Live মডেলের ক্ষেত্রে গভীর ভাবনাচিন্তার ক্ষমতা যুক্ত করেছে সংস্থা। তাই সেটি বুঝতে পারবে যে আপনি এখনও কথার প্রসঙ্গ সাজাচ্ছেন, তাই চুপচাপ অপেক্ষা করবে।

শুধু নিজের সুখ-দুঃখের কথা বলে একাকীত্ব মেটানো বা সাধারণ টাইম পাস করবেন ভাবছেন? শুনলে অবাক হবেন যে, GPT Live প্রয়োজনে জটিল প্রশ্নেরও উত্তর দেবে। কীভাবে? ধরা যাক, আপনি এমন কিছু জিজ্ঞাসা করলেন, যার উত্তর দিতে ওয়েব সার্চ (ইন্টারনেটে তথ্য খোঁজা), ডিপ রিজনিং (গভীর বিশ্লেষণ), এবং জটিল যুক্তি প্রয়োগের প্রয়োজন। তখন এটি ব্যাকগ্রাউন্ডে OpenAI-এর লেটেস্ট মডেলের কাছে কাজটি পাঠিয়ে দেবে। উত্তর প্রস্তুত হলে সেটি আপনাকে জানিয়ে দেবে।

নতুন জিপিটি লাইভ কথোপকথনের মাঝেই ওয়েদার, ম্যাচের স্কোর, শেয়ারবাজার, ও বিভিন্ন বিষয় সম্পর্কিত তথ্য ভিজ্যুয়াল কার্ড বানিয়ে দেখাতে পারবে। ইউজার চাইলে মাঝপথে থামিয়ে নতুন প্রশ্ন বা টপিক পরিবর্তন করতে বলতে পারবেন, ঠিক যেমনটা একজন মানুষের সঙ্গে করা যায়।

Advertisement

এছাড়াও, চ্যাটজিপিটিকে ধীরে কথা বলার নির্দেশ দিতে পারবেন। আবার আজ্ঞা পেলে শুধু চুপচাপ আপনার কথা শুনবে। কোনও কথা বলবে না। আপনি দীর্ঘক্ষণ ধরে কথা বললেও ছন্দ বজায় থাকবে। OpenAI দাবি করছে, এটি আশেপাশের অবাঞ্জিত শব্দ আরও ভালভাবে উপেক্ষা করতে পারবে। অর্থাৎ, আপনার কথা নির্ভুলভাবে শুনতে পারবে।

OpenAI ধাপে ধাপে বিশ্বজুড়ে iOS, Android, এবং ওয়েবসাইটে নতুন GPT Live রোলআউট করছে। এটি দুটি সংস্করণে এসেছে। GPT Live 1 প্লাস, প্রো, ও গো ব্যবহারকারীদের কাছে উপলব্ধ হবে। ফ্রি ইউজারদের জন্য GPT Live 1 Mini ডিফল্ট ভয়েস মডেল। ভিডিও এবং স্ক্রিন শেয়ারিং ফিচার ভবিষ্যতে আপডেটের মাধ্যমে যুক্ত করার কথা জানিয়েছে কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  2. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  3. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  4. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  5. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  6. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  7. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  8. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  9. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  10. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.