এবার ক্রেডিট কার্ড বিল জমা দিন Paytm অ্যাপ থেকে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 সেপ্টেম্বর 2018 16:59 IST

এবার Paytm অ্যাপ থেকে ক্রেডিট কার্ড বিল মেটান। Visa-র সাথে হাত মিলিয়ে এবার Paytm অ্যাপ থেকেই Visa ক্রেডিট কার্ড বিল জমা দেওয়া যাবে। যে কোন ব্যাঙ্কের Visa ক্রেডিট কার্ডের বিল জমা দেওয়া যাবে এই পেমেন্টস অ্যাপ দিয়ে।

BHIM UPI এর মাধ্যমে এবার থেকে Paytmগ্রাহকরা নিজেদের Visa ক্রেডিট কার্ডের বিল জমা দিতে পারবেন। এর ফলেই UPI পেমেন্ট আরও প্রাসঙ্গিক করে তুললো Paytm।

“Visa-র সাথে হাত মিলিয়ে Paytm অ্যাপ থেকে ক্রেডিট কার্ড বিল দেওয়ার নতুন ফিচার নিয়ে আসতে পেরে আমরা খুশি। এর ফলে দেশের কয়েক কোটি ক্রেডিট কার্ড গ্রাহক উপকৃত হবেন।” বলে জানিয়েছেন কোম্পানির সিইও কিরন ভাসিরেড্ডি।

তিনি আরও জানিয়েছেন UPI পেমেন্ট সহ ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমেও Paytmঅ্যাপ থেকে ক্রেডিট কার্ড মিল জমা দেওয়া যাবে।

“এখন থেকে Visa ক্রেডিট কার্ডের বিল Paytm অ্যাপ থেকে জমা দেওয়া যাবে। এর ফলে ক্রেডিট কার্ড ইকো সিস্টেমের সম্পূর্ণ ডিজিটালাইজেশান সম্পূর্ণ হল। এবার থেকে ক্রেডিট কার্ট পেমেন্ট থেকে শুরু করে বিল জেনারেট ও পেমেন্ট গোটাটাই ডিজিটালি করা যাবে।” বলে জানিয়েছেন ভারতে Visa –র বাণিজ্যিক প্রধান মুরলী নায়ার।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Internet, Apps, Paytm, Bhim
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.