কীভাবে ডাউনলোড করবেন লেটেস্ট PUBG আপডেট?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 অক্টোবর 2018 18:23 IST
হাইলাইট
  • Android ও iOS ডিভাইসে পৌঁছালো নতুন PUBG আপডেট
  • Google Play Store আর App Store থেকে ডাউনলোড করা যাচ্ছে
  • PUBG Mobile ভার্সান 0.9.0 তে যোগ হয়েছে একাধিক আকর্ষনীয় ফিচার

PUBG Mobile ভার্সান 0.9.0 তে যোগ হয়েছে একাধিক আকর্ষনীয় ফিচার

Android ও iOS ডিভাইসে পৌঁছালো নতুন PUBG আপডেট। নতুন এই ভার্সানের নাম PUBG Mobile 0.9.0। Android ফোনে এই আপডেটের সাইজ 608MB। ইতিমধ্যেই Google Play Store আর App Store থেকে ডাউনলোড করা যাচ্ছে এই আপডেট।

PUBG Mobile ভার্সান 0.9.0 তে যোগ হয়েছে একাধিক আকর্ষনীয় ফিচার। এর মধ্যেই অন্যতম এরাঙ্গেল ম্যাপের নাইট মোড, নতুন স্পেকটেটার মোড, একাধিক হলোইন থিম, একটি ‘মুভি' পিকচার স্টাইল, একাধিক নতুন অস্ত্র, নতুন গাড়ি। এছাড়াও যোগ হয়েছে একাধিক নতুন ফিচার।

Advertisement

এক বিবৃতিতে Tencent Games জানিয়েছে এবার থেকে গেম খেলার সময় হঠাৎ করে দিন অথবা রাত হয়ে যাবে। তাই নতুন আপডেটে যোগ হয়েছে নাইট ভিশান গগলস, নতুন বিল্ডিং সাছ সহ একাধিক নতুন জিনিস।

PUBG Mobile ভার্সান 0.9.0 এ যোগ হয়েছে নতুন স্পেকটেটার মোড। এর ফলে কোন খেলোয়াড় মরে যাওয়ার পরেও দর্শক হিসাবে এই গেম দেখতে পাবেন। সামনেই পশ্চিম দুনিয়ায় আসছে হলোইন উৎসব। তার ঠিক আগেই এই গেমে যোগ হয়েছে একাধিক নতুন ফিচার।

এছাড়াও নতুন এই আপডেটে ‘মুভি' পিকচার স্টাইল যোগ হচ্ছে। এর ফলে গেম খেলার সময় বিভিন্ন সেটিংস বদল করা যাবে। এবার থেকে গেমের ভিতরে নতুন কিছু কেনার আগে তার রঙ পছন্দ করতে পারবেন গ্রাহকরা।

Advertisement

আগে দূর থেকে কোন প্লেয়ার দেখতে পেলে গেমে ল্যাগ আসত। সেই সমস্যার সমাধান হয়েছে PUBG Mobile ভার্সান  0.9.0 আপডেটে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG Mobile, Tencent
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.